বকরি ইদের আগেই কুরবানি নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল জম্মু-কাশ্মীর প্রশাসন। এবারের বকরি ইদে গরু, বাছুর বা উটের কুরবানি দেওয়া যাবে নাআ, এমনটাই জানানো হয়েছে রাজ্যের পশুপালন আর মৎস্যপালন বিভাগ। এই প্রসঙ্গে কেন্দ্রীয় পশুবিভাগের তরফে জম্মু-কাশ্মীর কমিশনার ও আইজিপিকে একটি চিঠিও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
বকরি ইদে প্রচুর পরিমাণ পশুকে কুরবানি দেওয়া হয়। এমন আশঙ্কা ছিল এই বছরেও। তাই আগেভাগেই ভারত সরকারের পশুপালন ও ডেয়ারি মন্ত্রক, মৎস্য বিভাগ, ও ভারত সরকারের পশু কল্যাণ বোর্ডের জম্মু-কাশ্মীরে অবৈধভাবে পশু হত্যা করার উপর নিষেধাজ্ঞা জারি করা হল।
এই চিঠিতে বলা হয়েছে, বকরি ঈদের সময়ে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে কুরবানির জন্য নানান পশুর হত্যা করার সম্ভাবনা রয়েছে। এই কারণে তা আটকানোর জন্য পশু কল্যাণ বোর্ড অফ ইন্ডিয়া সমস্ত পর্যাপ্ত উপায় লাগু করার আবেদন জানিয়েছে।
এই চিঠিতে পশু পরিবহণ কল্যাণ নিয়ম ১৯৭৮, পশু ক্রূরতা নিবারন অধিনিয়ম ১৯৬০, পশু পরিবহণ সংশোধিত নিয়ম ২০০১, কসাই খানা নিয়ম ২০০১-কে কড়া ভাবে পালন করার জন্য নির্দেশ জারি করেছে মিউনিসিপ্যাল ল অ্যান্ড ফুড সেফটি স্ট্যান্ডার্স অফ ইন্ডিয়া। এই আইনের মাধ্যমে পশু হত্যা করা যায় না, তা আইন বিরোধী।
https://twitter.com/Samrasta20/status/1415896162427494401
এই চিঠিতে আরও বলা হয়েছে যে পশু হত্যা আটকানোর জন্য পশু কল্যাণ আইনের সঙ্গে যুক্ত সমস্ত নিয়মকে সঠিক উপায়ে লাগু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই চিঠির একটি করে প্রতিলিপি পাঠানো হয়েছে ভারতীয় পশু কল্যাণ বোর্ডের সভাপতির কাছে।
আরও পড়ুন- ‘নিরুদ্দেশ বিধায়ক হিরণ, খুঁজে দিলে মিলবে আকর্ষণীয় পুরস্কার’, পোস্টারে পোস্টারে ছয়লাপ খড়গপুর
এমনকি পশু হত্যা আটকানোর জন্য সেই রাজ্যের সমস্ত কমিশনার, জেলা শাসক, পশুপালন বিভাগের ডায়রেক্টর, এসএমসি/জেএমসি, জম্মু কাশ্মীর ভেড়া পালন বিভাগের ডায়রেক্টর, জম্মু কাশ্মীর পুরবোর্ডের ডায়রেক্টর এবং সমস্ত বরিষ্ঠ পুলিশ আধিকারিককে চিঠির একটি করে প্রতিলিপি পাঠানো হয়েছে বলেও খবর।






