যতই ডিভোর্স হোক, এবার আবার বিয়ের সানাই বেজেছে উচ্ছেবাবুর জীবনে! গুঞ্জন টেলিপাড়ায়, পাত্রীটা কে?

ধারাবাহিকে ডিভোর্সের মামলা করলেও বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন মিঠাইয়ের উচ্ছে বাবু ঘনিষ্ঠ সূত্রে এমনটাই খবর। দীর্ঘ দশ বছরের সম্পর্ককে এবার বিয়ের বন্ধনে বাঁধতে চলেছেন আদৃত।

সম্প্রতি আকাশছোঁয়া জনপ্রিয়তা ‘মিঠাই’ ধারাবাহিকের। তুফান মেল আর উচ্ছে বাবুর খুনসুটিকে সবারই পছন্দ হয়েছে। গত সপ্তাহে টিআরপিতে প্রথম স্থান পেয়েছে ‘মিঠাই’। বাংলার সেরা ধারাবাহিক হিসেবে ঘোষিত হয়েছে ধারাবাহিকটি।

এরই মাঝে প্রেমিকার সঙ্গে নতুন জীবন বাঁধতে চলেছেন ধারাবাহিকের নায়ক। যদিও তার ছবি প্রকাশ্যে আসেনি। কারণ সোশ্যাল মিডিয়ায় অতটা সচ্ছল নন অভিনেতা। কার সঙ্গে অভিনেতা বিয়ে করতে চলেছেন তা আপাতত গোপনীয় আছে।তবে জানা গেছে, পাত্রীর নাম সুপ্রিয়া এবং তাঁর বাবা মুম্বাইয়ের নামী আর্ট ডিরেক্টর।

প্রথম অভিনয় জগতে পা দিয়েছিলেন সহকারী পরিচালক হিসেবে। তারপর ‘প্রেম আমার টু’, ‘পরিণীতা’, ‘পাসওয়ার্ড’,-এর মতো ছবিতে অভিনয় করেছেন। এরপরেই ‘মিঠাই’ ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় কাজ শুরু তারকার। তবে এবার খুব শিগগিরই বাস্তব জীবনে বিয়ের সানাই বাজতে চলেছে আদৃতের জীবনে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর