কেমন হল মিঠাই আর উচ্ছেবাবুর‌ ফুলশয্যা? খাটে তুলে ফেলার পর তুফান মেলকে ঠান্ডা করল সিড!

সম্প্রতি মহাপর্ব চলছে ‘মিঠাই’ ধারাবাহিকে। দাদাইয়ের শর্তে একমাস মিঠাইয়ের সঙ্গে সংসার করতে রাজি হয়েছে সিড। সকলেই খুশি। তবে সিডের কাছে এটা একটা চ্যালেঞ্জ। সিড প্রমাণ করতে চায় সংসার করলেই ভেঙ্গে পড়বে না সে।

ধারাবাহিকে মিঠাই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে দাদাইয়ের শর্তে শেষমেশ মিঠাইয়ের যাওয়া আটকে যায়। একদিকে যেখানে সিডি তাঁকে যেতে দেয় না। অন্যদিকে মিঠাই শর্ত রাখে তার সামনে। সে বলে একমাসের জন্য তার কিছু শর্ত রয়েছে। এক ঘরে থাকার, ‘ননসেন্স’, ‘ইস্টুপিড’ বলে না ডাকার, পিট পিটে স্বভাব কমানোর মত শর্তই মিঠাই রাখে। সিদ্ধার্থের মন থেকে আপত্তি থাকলেও, দাদাইয়ের কথা ভেবে শর্ত মেনে নেয় সে।

এদিন ধারাবাহিকে মিঠাই ও সিদ্ধার্থের ফুলশয্যার পর্ব সম্প্রচারিত হয়। যার প্রমো আগেই বেরিয়ে গিয়েছে। গত সপ্তাহের টিআরপি চার্টে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক। সেরার শিরোপার আখ্যা পেয়েছে ধারাবাহিকটি। সবমিলিয়ে জমজমাট পর্ব চলছে ‘মিঠাই’ ধারাবাহিকে।

মিঠাইয়ের শর্ত মেনে গেলেও, ফুলশয্যা করতে রাজি হয়না সিড। ফের দাদাইয়ের ধমকে সম্মতি দেয় সে। পাশাপাশি দুজনকে গাইড করে দেয় বাড়ির বাকি লোকেরা। একজনকে জানার চেষ্টা করতে বলে অপরজনের পছন্দ-অপছন্দ। তবে মিঠাই তার উচ্ছে বাবুর সম্পর্কে সবই জানে। অন্যদিকে মিঠাই সিডের সঙ্গে একই বিছানায় শুতে নাকচ করে। তাতে প্রায় জোর করেই মিঠাইকে বিছানায় তোলে সিদ্ধার্থ। কিন্তু এরপর কি!

এবার দেখার কি করে দাদাইয়ের পরিকল্পনা সফল হয়। শেষমেষ সিদ্ধার্থ আর মিঠাই এক হতে পারবে কিনা! তা দেখা যাবে আগামী পর্বে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles