বহু প্রতীক্ষিত কফি ডেটে যাবেন শ্রীলেখা মিত্র! সঙ্গী হচ্ছেন রামকৃষ্ণ মিশনের এই রেড ভলেন্টিয়ার!

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনয় হোক বা রাজনীতি সব বিষয়েই বেশ দক্ষ তিনি। বর্তমানে তিনি অনেকটা সময় সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন। প্রতিদিন অনুরাগীদের একটা করে প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি।এই সময় একজন তার প্রতি ভালোবাসার কথা জানায়।

তাতে শ্রীলেখা জানিয়েছিলেন, যদি তাঁকে সত্যিই কেউ ভালবাসেন তাহলে কোনও পথকুকুরকে দত্তক নিতে হবে। তাহলে তিনি কফি ডেটে যাবেন। কয়েক ঘণ্টার মধ্যেই শর্ত পূরণ হয়ে যায়। শশাঙ্কের ছবি পোস্ট করে শ্রীলেখা জানিয়ে দেন রেড ভলান্টিয়ার শশাঙ্কের সঙ্গেই ডেটে যাচ্ছেন তিনি।

সূত্রের খবর শশাঙ্ক আড়িয়াদহের বাসিন্দা। পড়াশোনা তার রামকৃষ্ণ মিশনে। অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সাথে ডেটে যাওয়ার সুযোগ পেয়ে বেজায় খুশি তিনি। শশাঙ্ক পশুপ্রেমী হিসেবেই পরিচিত। তিনি নিজেও অনেক পথ কুকুরের খাওয়ানো থেকে শুরু করে তাদের দেখাশোনা করেন।তবে অনুরাগীর সাথে কফি ডেট নয় বরং এই পরিকল্পনার মাধ্যমে কুকুরদের রক্ষা করাই লক্ষ্য অভিনেত্রী।

আগামী বুধবার শশাঙ্কের সাথে তিনি কফি খেতে যাচ্ছেন তবে কোথায় যাচ্ছেন সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তবে অনুরাগীর সাথে কফি খেতে যাওয়া নিয়ে কী পোশাক পরবেন তাই নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানতে চান কী পোশাক পরবেন? বহু মানুষ তার পোস্টের কমেন্টে ভরিয়ে দেন।

অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য তাঁকে শাড়ি পরার পরামর্শ দিয়ে লিখেছেন, “শাড়িতেই তোমায় বেস্ট লাগে। আর বাঙালির ডেট মানে শাড়ি মাস্ট।” তাতে অভিনেত্রীর প্রতিক্রিয়া, “বেশ তবে তাই হোক।” এখন দেখার অনুরাগীর সাথে কফি ডেট তার কেমন হয়!

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর