টলিউডের নতুন গসিপ, অঙ্কুশ হাজরা আমাকে হিংসা করে, তাই ব্লক করেছে ফেসবুকে! বিস্ফোরক স্যান্ডি সাহা

বাংলা ইউটিউবার হিসেবে পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয় নাম স্যান্ডি সাহা। মুখে অকাতর গালাগালি তার সাথে একের পর এক বিস্ফোরক মন্তব্য কোন কিছুকেই খুব একটা বেশি গুরুত্ব দেন না স্যান্ডি সাহা।কিছুদিন আগেই গায়ক কেশব দে কে নিয়ে তার একের পর এক লাইভ সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিল। নিন্দুকেরা বলেন আপনি স্যান্ডি সাহা কে ভালো নাই বাসতে পারেন ঘৃণাও করতে পারেন কিন্তু কখনও তাকে এড়িয়ে যেতে পারবেন না।

এবারে অঙ্কুশ হাজরা কে নিয়ে একেবারে বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন স্যান্ডি সাহা। একথা সর্বজনবিদিত স্যান্ডি সাহার সাথে অঙ্কুশ হাজরার আগের মতন সম্পর্ক আর একেবারেই নেই। যদিও বিবাহ অভিযান সিনেমাতে তাদেরকে একসাথে দেখা গিয়েছিল।

প্রকাশ্যে স্যান্ডি সাহা বললেন “যে অঙ্কুশের মতো ভীতু অভিনেতা আর দুটো হয় না”। ছবিতে কমেন্ট করা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয় এরমধ্যে অঙ্কুশ তাকে ব্লক করে দেয় ফেসবুক থেকে। স্যান্ডি সাহা জানান “তিনি প্রত্যেক সেলিব্রিটির ছবিতে এই ধরনের মজার মজার কমেন্ট করেন। সেই মজাটাকে মজা হিসেবেই নেওয়া উচিত কখনো সেটা কে আলাদাভাবে নেওয়া উচিত না”। তিনি আরও জানান “অঙ্কুশ নিজেকে একটা বড় মাপের হনু একটা বড় ধরনের সেলেব্রিটি মনে করে যেটা ও আদতে নয়”।

এরপরেই বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন স্যান্ডি। তিনি জানান, ২০১৯ সালে অঙ্কুশ কে নিয়ে একটা ভিডিও পোস্ট করার পর তাকে হুমকি দেওয়া হয়েছিল ইন্ডাস্ট্রিতে তাকে আর কাজই করতে দেওয়া হবে না।

এই বিষয়ে স্যান্ডি সাহা আরো জানান “ইন্ডাস্ট্রি কারো বাবার নয় আমারও নয় কারো নয় তাই কাজ করতে দেওয়া হবে কি হবে না সেই সিদ্ধান্তটা কখনো অঙ্কুশ একা নিতে পারে না।”

এমনকি এই বিষয়ের যথেষ্ট প্রমাণ ও তার কাছে আছে। নিজের যৌ’ন’ পরিচয় নিয়ে একেবারে খোলাখুলি মন্তব্য করেছেন স্যান্ডি সাহা। তিনি নিজেকে একদম অন ক্যামেরা জানিয়েছেন যে তিনি একজন সমকামী।

যদিও এইটা নিয়ে তার কোনো রকম কোনো সমস্যাও নেই এমনকি তিনি জানান “তার কনটেন্ট নিয়ে কখনোই একটা কমিউনিটিকে আক্রমণ করা উচিত না। তোমরা দরকার পড়লে স্যান্ডি সাহা কি কাজ করতে পারো কিন্তু গোটা কমিউনিটিকে কখনো আলাদা করে বিচার করার কোন প্রয়োজন হয় না।” তার দাবি, তিনি যেমন তিনি সেরকমই থাকতে চান তিনি তার নিজের সেক্সুয়ালিটি কে যথেষ্ট উদযাপন করার মধ্য দিয়েই কাটাতে চান সেখানে তিনি কখনোই নিজেকে বদলাতে চান না।

বর্তমানে স্যান্ডি সাহার নতুন সেগমেন্ট “নাইটি বৌদি” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles