মানবিক আক্কি! কাশ্মীরের জরাজীর্ণ স্কুল পুনর্নির্মাণের জন্য এক কোটি টাকা অনুদান দিলেন অক্ষয় কুমার

কোনও প্রাকৃতিক দুর্যোগ হোক বা বর্তমানে করোনা পরিস্থিতি বা ভারতীয় সেনাবাহিনীকে কোনও প্রকারে সাহায্য করা, সবসময় সকলের পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। এবারও তেমনটাই ঘটল। ফের মানবিক সকলের প্রিয় আক্কি।

কাশ্মীরের তুলেইলে এলাকায় একটি জরাজীর্ণ স্কুলের পুনর্নির্মাণের জন্য এক কোটি টাকা দিলেন অক্ষয় কুমার। তাঁর টাকাতেই ফের তৈরি হতে চলেছে কাশ্মীরের এক স্কুল বাড়ি। এরই ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি টুইটারে শেয়ার করা হয়েছে বিএসএফের তরফে।

https://twitter.com/BSF_India/status/1419991384661004290?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1419991384661004290%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fentertainment%2Fakshay-kumar-contributes-e282b91-crore-to-rebuild-school-in-kashmir-bsf-shares-news-of-laying-the-foundation-stone_395355.html

জানা গিয়েছে, এই স্কুলের একটি ব্লকের নাম রাখা হবে অক্ষয়ের বাবা হরি ওম ভাটিয়ার নামে। গত ২৭শে জুলাই, মঙ্গলবার স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যোগ দেন আক্কিও। গোটা অনুষ্ঠানই উদযাপিত হয় ভার্চুয়াল মাধ্যমেই।

আরও পড়ুন- ‘খড়কুটো’ ধারাবাহিকে দেখা মিলছে না মেজকা ওরফে চন্দন সেনের, দর্শকের মনে জাগছে প্রশ্ন

প্রসঙ্গত, গত ১৭ই জুন জম্মু-কাশ্মীরে যান অক্ষয় কুমার। সেদিনই জম্মু-কাশ্মীরের বান্দিপোরার জেলার একটি বিএসএফ ক্যাম্পে গিয়েছিলেন আক্কি। সেখানে তাঁকে সেনাবাহিনী এবং বিএসএফ জওয়ানদের সঙ্গে সময় কাটাতে গিয়েছিল।

পরে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিএসএফ-র তরফে আয়োজিত একটি অনুষ্ঠানেও যোগ দেন অক্ষয় কুমার। ওইদিন তাঁকে কখনও জওয়ানদের সঙ্গে ভাংরা নাচে অংশ নিতে, কখনও বা আবার ভলিবল খেলতে, বা আবার কখনও সেনা জওয়ানদের সঙ্গে পাঞ্জা লড়তে দেখা যায়। সেসব ছবি অক্ষয় শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

সেই সময়ই তুলেইলে এলাকার এই জরাজীর্ণ স্কুলটি চোখে পড়ে তাঁর। তখনই এই স্কুলটি পুনর্নির্মাণের ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। তাঁর সেই ইচ্ছা অনুযায়ীই ফের তৈরি হচ্ছে এই স্কুল।

আরও অন্যান্য খবর