BREAKING: রাজ্যে ফের বাড়ানো হল লকডাউন, আরও কড়া হচ্ছে বিধিনিষেধ, অনুমতি মিলল না লোকাল ট্রেন চালানোর

ফের রাজ্যে লকডাউন বাড়ানো হল। আগামী ১৫ই আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে এই কড়া বিধিনিষেধ। এবারও লোকাল ট্রেন চালানোর অনুমতি দিল না রাজ্য সরকার। জরুরী পরিষেবা ছাড়া চলাফেরার ক্ষেত্রে জারি থাকছে রাই ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু।

মাস্ক পরা, সামাজিক দুরত্ব বজায় রাখা, করোনা ভাইরাস সংক্রান্ত নানান বিধিনিষেধ মেনে চলার ক্ষেত্রে আরও কড়াকড়ি করতে হবে। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে রুদ্ধদ্বার সরকারি অনুষ্ঠান করা যাবে। তবে সব মিলিয়ে খুব একটা ছাড় দেওয়া হয়নি।

বন্ধ থাকছে স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। রাজ্যে চালু থাছে বাস, অটো, ট্যাক্সি, অ্যাপ ক্যাব, ট্রাম পরিষেবা। তবে ৫০ শতাংশ যাত্রী উঠতে পারবে ও চালক ও কর্মীদের অবশ্যই টিকা নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেনই চলবে আপাতত। লোকাল ট্রেন চালানোর অনুমতি মেলেনি।

অন্যদিকে, সাধারণ যাত্রীদের জন্য সপ্তাহে পাঁচদিন চালু থাকবে মেট্রো পরিষেবা। শনি ও রবি চলবে না মেট্রো। বন্ধ থাকবে সিনেমা হল, স্পা, সুইমিং পুল। তবে আন্তর্জাতিক স্তরের সাঁতারুদের জন্য ভোর ৬টা থেকে ১০টা পর্যন্ত খোলা সুইমিং পুল। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রাতঃভ্রমণ ও ব্যায়ামে ছাড়।

দোকান, বাজার খোলার সময় আগের মতোই। তবে এবার ব্যাঙ্ক হলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ৩টে পর্যন্ত। হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, পানশালা খোলা থাকবে রাত আটটা পর্যন্তই। শপিং মলে ৫০ শতাংশ লোকবল থাকবে ও সর্বাধিক ৫০ শতাংশ মানুষই ঢুকতে পারবে। জিম খোলা থাকবে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ও বিকেলে ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত।

সেলুন, বিউটি পার্লার খোলা সাধারণ সময় মতোই। বেসরকারি অফিস খোলা সাধারণ সময় মতি। মাস্ক পরা, সামাজিক দুরত্ব মেনে চলা ও সর্বাধিক ৫০ শতাংশ কর্মীর উপস্থিতি থাকবে। কারখানা, মিল ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে।

দর্শকছাড়া খোলা স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স। চালু থাকবে ই-কমার্স ও হোম ডেলিভারি। খোলা পেট্রোল পাম্প ও গ্যাসের দোকান। ৫০ জনের উপস্থিতিতে সারা যাবে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান।

RELATED Articles