বড় উদ্যোগ ফেসবুকের, ভারতের ছোটো ব্যবসায়ীদের এবার আর্থিক ঋণ দেবে এই সোশ্যাল নেটওয়ার্ক সাইট

এবার ভারতের ছোটোখাটো ব্যবসায়ীকে আর্থিকভাবে সাহায্য করার বড় উদ্যোগ নিল ফেসবুক। এর আগে বিশ্বের কোনও দেশে এই পরিষেবা শুরু করে নি মার্ক জুকারবার্গের এই সংস্থা। ভারতই প্রথম দেশ যেখানে এই আর্থিক ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিল ফেসবুক।

ফেসবুকে যে সমস্ত কোম্পানি ও ব্যবসায়ী বিজ্ঞাপন দেয়, সেই সমস্ত ব্যবসায়ী ও কোম্পানিকে এই ঋণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। গতকাল, শুক্রবার এক বিবৃতি জারি করে ফেসবুকের তরফে জানানো হয় যে ৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত এই ঋণ দেওয়া হবে। এর জন্য সম্ভবত কোনও জামানত করতে হবে না।

আরও পড়ুন- তৃণমূলের সঙ্গে হাত মেলাল সিপিএম, পশ্চিম মেদিনীপুরে ‘দুয়ারে সরকার’ প্রকল্পে সামিল হয়ে হেল্প ডেস্ক খুলল বামেরা

যে সমস্ত কোম্পানি শিক্ষা, ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রে কাজ করছে, ভারত তাদের জন্য বেশ লাভজনক হয়ে উঠছে। এই সপ্তাহেই প্রথম ভারতের ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে বিনিয়োগ করেছে অ্যামাজন। এছাড়াও, হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই ভারতে ডিজিটাল পেমেন্ট সার্ভিসও জোরকদমে শুরু করে দিয়েছে।

ভারতে ফেসবুকের ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন বলেন, “ডিজিটাল ট্রান্সফর্মেশনের খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছি আমরা। Facebook বিশ্বাস করে, ছোট ব্যবসায়ীদের ঋণ দিলে তাদের ব্যবসা দ্রুত সাফল্যের মুখ দেখতে পারবে”। ইতিমধ্যেই দেশের ২০০টি শহরে এই প্রোগ্রামে নাম নথিভুক্তিকরণের কাজও শুরু হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে।

আরও অন্যান্য খবর