অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনটা বেশ রঙিন। তৃতীয় বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি ফের মজেছেন প্রেমে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়ায়। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা সকলেরই জানা। তবে এবার জানা গেল আদৃত রায়ের প্রেমে পড়েছেন শ্রাবন্তী!
প্রসঙ্গত পরিচালক অভিমুন্য মুখার্জির পরিচালনায় ‘লকডাউন’ ছবিতে এক ভিন্ন চরিত্রে দেখা যেতে চলেছে সকলের প্রিয় উচ্ছে বাবু ওরফে আদৃত রায়কে। এই মুহূর্তে সামনে এসেছে ছবির ট্রেলার। যা দেখে ছবির অপেক্ষায় রয়েছে অগণিত ভক্ত। বাংলার জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার দৌলতে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা।
এবার তাঁর অভিনয়ের প্রতিভা দেখা যাবে অভিমুন্য মুখার্জির ছবিতে। ছবির ট্রেলারে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে আদৃত রায়কে। শ্রাবন্তীর সঙ্গে অভিনেতার সেই মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ছবিটি মূলত তিনটি কাহিনী নিয়ে। একইসঙ্গে তিনটি কাহিনী ছবিতে থাকবে। থ্রিলার রয়েছে সিনেমাতে। অভিনয় করেছেন আদৃত রায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহম-রাজনন্দিনী এবং ওম-মানালি। ছবিতে তিনটি কাহিনী হলেও, মুখ্য ভূমিকায় থাকবেন আদৃত-শ্রাবন্তী।
এদিকে বিয়ের পর প্রথমবার পরিচালক অভিমুন্য মুখার্জির পরিচালনায় কাজ করছেন মানালি। সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেইএ শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। বিশেষ করে মিঠাইয়ের উচ্ছে বাবুর চরিত্র দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। সঙ্গে তা দেখার জন্য অপেক্ষায়ও রয়েছেন তারা। পরিস্থিতি ঠিক থাকলে সেপ্টেম্বর মাসেই বড় পর্দায় মুক্তি পাবে ‘লকডাউন’। তবে কোন তারিখে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। অধীর আগ্রহে বসে রয়েছে আদৃত রায়ের ভক্তরা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার