করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই। তবে রানি রাসমণির মহাপ্রয়াণের পরে সিরিয়ালের টিআরপি একটু হলেও নেমে গেছে। এবার ধারাবাহিক থেকে বিদায় নিলেন মথুরবাবু।
মথুরবাবু আর নেই, এই কথাটা শুনলেই অবিশ্বাস্য মনে হয়। রানিমার চলে যাওয়া এখনও মেনে নিতে পারেননি দর্শকবৃন্দ। তারমধ্যে জামাই মথুরমোহনের বিদায় মেনে নেওয়া সম্ভব হচ্ছে না দর্শকদের। ৪ বছর ধরে জি বাংলায় চলছে ‘করুণাময়ী রানি রাসমণি’। টিআরপি চার্টেও প্রথম থেকে তাক লাগিয়েছে ধারাবাহিক। সকল দর্শকের কাছে বরাবরই প্রিয় রানি রাসমণি।
কিন্তু রানিমার মৃত্যুতে থমকে গিয়েছেন দর্শকরা। মাস যেতে না যেতেই আবার মথুরবাবু ওরফে গৌরবের চলে যাওয়া, ধারাবাহিকের টিআরপি কমার আশঙ্কা বাড়াচ্ছে।
প্রথম থেকেই রানি রাসমণির বড় জামাইয়ের চরিত্রে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায়। মথুরবাবুর এই চরিত্রকে নিজের অভিনয় দিয়ে টিভির পর্দায় পুরো জীবন্ত করে তুলেছিলেন গৌরব। তাঁর চরিত্র তাক লাগিয়ে দিয়েছে ধারাবাহিকে। কিন্তু এবার চলে এসেছে বিদায়ের পালা। রানিমার বিদায়ে যেমন সকলে কেঁদে উঠেছিল, সেরকমই মথুরবাবুর চলে যাওয়া কাঁদিয়েছে গোটা টিমকে।
View this post on Instagram
এখানে সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা গিয়েছে মথুরবাবু আর নেই। সারদামণি এসেছেন প্রথমবার দক্ষিণেশ্বরে। এবার রামকৃষ্ণ আর সারদা মা’কে নিয়ে চলবে বাকি ধারাবাহিক। রানিমা’র মৃত্যুর পর থেকেই শুরু হয়েছে উত্তর পর্ব। এবার সেই উত্তর পর্বে শেষ হওয়ার পালা মথুর বাবুর চরিত্রের। কিন্তু পাশাপাশি ধারাবাহিকের টিআরপি ভাবাচ্ছে নির্মাতাদের। মথুরবাবুর চলে যাওয়াতে ধারাবাহিকের টিআরপি কমার আশঙ্কা রয়েছে। দেখার রামকৃষ্ণ আর সারদা মা’র কাহিনী কতটা মনে ধরে দর্শকদের।
View this post on Instagram






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার