‘একটু বরের সিনেমার নায়িকা করে দাও না!’ শুভশ্রীর কাছে রাজ চক্রবর্তীর সিনেমার নায়িকা হওয়ার জন্য স্যান্ডি সাহার কাতর আবেদন, ক্ষেপে লাল নেটিজেনরা!

বিতর্ক আর স্যান্ডি সাহা সমার্থক শব্দ। বর্তমানে স্যান্ডি সাহা টলিউডের বিভিন্ন নায়ক নায়িকাদের ক্রমাগত বিরক্ত করে যাচ্ছেন। এবারের তালিকায় নতুন সংযোজন হল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর নাম। শুভশ্রীর কাছে স্যান্ডি সাহা প্রকাশ্যে আবেদন করে বসলেন যাতে রাজ চক্রবর্তী তাকে নিজের সিনেমায় নায়িকা রূপে কাস্ট করেন।

সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি লাইভে আসেন শুভশ্রী গাঙ্গুলি তার স্বামী রাজ চক্রবর্তী।লাইভে বিভিন্ন বিষয় নিয়েই কথা বলেন টলিউডের জনপ্রিয় এই দম্পতি। অনুরাগীরা রীতিমত এই লাইভে ভিড় জমান। তাদের মধ্যেই লাইভে এসে মন্তব্য করেন স্যান্ডি সাহা।শুভশ্রীর কাছে স্যান্ডির আবদার, ‘দিদি, আমি রাজদার পরের ছবিতে হিরোইন হতে চাই।’ এক বার নয়, দু’বার এই মন্তব্য করেছেন তিনি।

হঠাৎ করেই প্রকাশ্যে এরকম মন্তব্য একেবারেই ভালো ভাবে নেয়নি নেটিজেনরা।তারা স্যান্ডির যৌ’ন পরিচয় নিয়ে রীতিমত আক্রমণ করতে শুরু করেন।স্যান্ডি যদিও সে সব মন্তব্যের দিকে আর ফিরে তাকাননি।পরে সংবাদমাধ্যমে স্যান্ডি জানান ‘‘বাণিজ্যিক ছবির জনক বলতে আমি রাজ চক্রবর্তীকেই বুঝি। ছোটবেলায় ‘চ্যালেঞ্জ’-এ শুভশ্রীকে দেখেছি হট প্যান্ট পরে নাচতে। আবার ‘প্রেম আমার’-এ পায়েল শাড়ি পরে কী সুন্দর নেচেছিল! আমার ওই জায়গায় নিজেকে বসাতে ভাল লাগে। তাই রাজদার ছবিতে নায়িকা হওয়ার ইচ্ছে আমার বহু দিনের।’’

নায়িকা হওয়ার কথা বলতেই আক্রমণ নেট পাড়ায়। তার যৌ’নতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকেই। এবিষয়ে স্যান্ডি জানান, , ‘‘নায়ক হতে চাই না আমি। নায়িকা হওয়ার অনেক বেশি আনন্দ। কত সুন্দর সুন্দর পোশাক পরা যায়, চুল উড়িয়ে নাচা যায়, ছোটবেলা থেকে আমার এইগুলিই পছন্দ।’’ পাশাপাশি তাদের আক্রমণ কে কোনো পাত্তা না দিয়েই তিনি জানান তাঁর কথায়, ‘‘আমার যেটা ইচ্ছে, সেটা আমি প্রকাশ্যে বলতে পারি। তাই বলেছি।’’

স্যান্ডির দাবি,তিনি পুরুষদের পছন্দ করেন, তাঁদের সঙ্গেই প্রেম করতে চান তিনি। নায়ক হয়ে আর এক জন নায়কের সঙ্গে প্রেম করার সুযোগ বাংলা ছবিতে খুব বেশি নেই। এরপরেই তার কাতর আবেদন ‘‘দয়া করে আমাকে কাস্ট করুন রাজদা। আমি নায়িকা হিসেবে অভিনয় করলে ছবি কিন্তু সুপারহিট হবে!’’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles