মদন মিত্র মানেই রঙিন জীবন, হলুদ চশমা আর ওহ লাভলি সুর। তার লাইভ ফেসবুকে দেখে লক্ষাধিক মানুষ। আর এবার তার লাইভে এমন একজনের আগমন ঘটল যাকে দেখে চোখ ছানাবড়া সকলের।
এসব পেরিয়ে প্রধান আকর্ষণ কেড়ে নেন দুই মিত্র। রাজনৈতিক ভাবে তারা শত্রু হলেও ওহ লাভলির সুরে বেঁধে গেল দুজনেই। মদন মিত্র যেখানে আছেন সেখানে লাইভ হবে না এটা হয় না। স্বাভাবিকভাবেই বিবাহবার্ষিকী অনুষ্ঠানে এসেই লাইভ শুরু করেন তিনি। “ওহ লাভলি” দিয়ে লাইভ শুরু হলো, সেখানে এক এক করে সকলকেই দেখা গেল।
সেই সারিতেই এলেন অভিনেত্রী এবং বিজেপি সমর্থক রিমঝিম। রীতিমত মজা ঠাট্টায় মেতে উঠলেন দুজনেই। তাদের হাসি মজার মুহূর্ত উপভোগ করলেন অনেকেই।মদনের কথা শুনে হেসে ওঠা রিমঝিমের চেহারাও চলে এল প্রকাশ্যে।
তবে কি এবার পদ্ম শিবিরে মোহ ত্যাগ করে শাসক দলের নাম লেখাতে চান তিনি?
প্রসঙ্গত ২০২১ বিধানসভা নির্বাচনের আগে টলিউডের তিন জনপ্রিয় মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী এবং পায়েল সরকার বি জে পি যোগদান করেন। তারপরেই মদন মিত্রের সাথে গঙ্গা বক্ষে একসাথে নাচতে দেখা যায়। যা নিয়ে মুখ খুলেছেন তথাগত রায়।
টুইট করেছিলেন, ‘পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাস-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’ এই টুইটের পর জোর বিতর্ক হয়েছিল বাংলায়।






