একে রামে রক্ষে নেই, এর উপর সুগ্রীব দোসর। কোভিড-১৯-এর জেরেই গোটা বিশ্বের মানুষ সন্ত্রস্ত। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ গিয়েছে লক্ষাধিকের। এই পরিস্থিতি কাটতে না কাটতেই ফের বিশেষজ্ঞরা দিলেন অশনি সংকেত। আসতে চলেছে কোভিড-২২ যা আরও বেশি শক্তিশালী।
একদিকে যখন গোটা দেশ করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, ঠিক সেই সময়ই এল এই সতর্কবার্তা। কোভিড-২২-এর এই সতর্কবার্তায় নতুন করে আবার আশঙ্কা তৈরি হল মানুষের মনে। টিকা না নেওয়া মানুষ এর সম্ভাব্য স্প্রেডার হতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জুরিখের এক ইমিউনোলজিস্ট অধ্যাপক সাই রেড্ডি এই বিষয়ে জানান, “বর্তমান সময়ে ডেল্টা, বিটা এবং গামা রূপের সংমিশ্রণে করোনা ভাইরাস এক ভয়ংকর রূপ নিয়েছে। এই স্ট্রেন ভবিষ্যতে আরও শক্তিশালী এবং ভয়ংকর রূপ নিতে পারে”।
বর্তমান স্ট্রেন মিশ্রণের ফলে একটি নতুন এবং আরও বিপজ্জনক মহামারী হতে পারে। তিনি বলেন, “কোভিড-২২, ডেল্টা, বিটা এবং গামা রূপের সংমিশ্রণে ২০২২ সালে করোনা ভাইরাস আরও শক্তিশালী ও ভয়ংকর রূপ নিতে পারে। যা কোভিড-১৯ এর চেয়েও বেশি মারাত্মক হতে পারে। এই ক্ষেত্রে টিকা এবং বুস্টার শটগুলো খুবই গুরুত্বপূর্ণ”।
আরও পড়ুন- অনিয়ন্ত্রিত ভিড়, বিশৃঙ্খল পরিস্থিতি! এবার ‘দুয়ারে সরকার’ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী
তিনি একটি সাক্ষাৎকারে জানান, “করোনার এই রূপকে আমাদের দ্রুত চিনে নিতে হবে এবং টিকা নির্মাতাদের খাপ খাইয়ে নিতে হবে করোনার এই রূপের সঙ্গে। এই সময় বিটা বা গামা আর বেশি মারাত্মক হয়ে উঠবে এবং এই বড় সমস্যার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে”।
তিনি আরও জানিয়েছেন, “টিকার উপর নির্ভর করে থাকা সম্ভব নয়। কোভিড-১৯ এর থেকে আর শক্তিশালী হবে কোভিড-২২। এই নতুন রূপের সঙ্গে খাপ কাহিয়ে নেওয়ার জন্য একাধিক টিকা প্রস্তুত করতে হবে। মানুষকে এই ভ্যারিয়েন্টের সঙ্গে লড়াই করার মানসিকতা তৈরি করেত হবে”।





