রাজনীতিতে এসে বিপাকে মিঠুন চক্রবর্তী! জুটছে না সিনেমায় রোল, তাই কম টাকাতেই সিরিয়ালে অভিনয় করবেন মহাগুরু?

দিনকয়েক আগে স্টার প্লাসে এক ধারাবাহিকের প্রোমো দেখে বেজায় চমকেছে দর্শক। সেখানে দেখা যাচ্ছে মহাগুরুকে। এরপরেই উঠল প্রশ্ন বিজেপিতে এসে কি বেজায় সমস্যায় পড়েছেন মিঠুন চক্রবর্তী? নাহলে হঠাৎ করে সিরিয়ালে অভিনয় কেন?

স্টার প্লাসের নতুন ধারাবাহিক ‘চিকু কী মাম্মি দূর কী’র প্রোমোতে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। ধারাবাহিকে নিজের ভূমিকাতেই হাজির হবেন তিনি। তবে ধারাবাহিকে কত খানি তাঁকে দেখা যাবে! তা এই মুহূর্তে জানা যায়নি। তবে ধারাবাহিকের কিছু ‘বিহাইন্ড দ্য সিনস’ ভিডিও মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। যেখানে কিছু দৃশ্যে কখনও পরিচালকের নির্দেশ মন দিয়ে শুনতে দেখা গিয়েছে মহাগুরুকে। প্রথমবার ধারাবাহিকে মিঠুন চক্রবর্তী।

ধারাবাহিকের প্রোমো সামনে আসতেই দর্শকদের মনে ধরেছে তা। ধারাবাহিকে মূল চরিত্রে রয়েছেন একজন কিশোরী। যার নাম ‘চিকু’। যে নাচ দিয়ে নিজের খ্যাতি অর্জন করতে চায়। নাচই সমস্ত কিছু। ঠিক যেমন বলিউডে প্রবেশ করার আগে লক্ষ্য ছিল মিঠুন চক্রবর্তীর। ধারাবাহিকে চিকু’র মা থাকা সত্ত্বেও, তাঁরা একসঙ্গে থাকে না।

শোনা গিয়েছে, স্টার প্লাসের এই নতুন ধারাবাহিকের গল্প, চিত্রনাট্য মিঠুনের এতটাই ভাল লেগেছে যে তিনি মুহূর্তের মধ্যেই রাজি হয়ে যান কাজ করার জন্য। জানা গিয়েছে এই প্রজেক্টকে শুধুমাত্র ‘কাজ’ হিসাবে দেখছেন না তিনি। বরং এই গল্পের সঙ্গে নিজের কোথাও মিল খুঁজে পেয়েছেন এই কিংবদন্তী অভিনেতা। মনে করা হচ্ছে, সেই কারণেই এই কাজের জন্য পারিশ্রমিক কম নিচ্ছেন অভিনেতা। তাই আত্মিক কারণে এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী।

অভিনেতার এই পদক্ষেপে পরিচালক থেকে শুরু করে কর্তৃপক্ষ সকলেই আপ্লুতো হয়েছেন। পাশাপাশি ছোটপর্দায় ধারাবাহিকে নিজের প্রিয় অভিনেতাকে দেখতে পেয়ে দর্শকরাও বেজায় খুশি হয়েছেন। ইতিমধ্যে তাঁর প্রথমবার ধারাবাহিকে আশা নিয়ে আহ্লাদে আটখানা নেটপাড়া।

 

 

View this post on Instagram

 

A post shared by StarPlus (@starplus)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles