মাত্র কয়েক সপ্তাহের দুধের শিশুকে বাড়িতে রেখে সঙ্গী যশ দাশগুপ্তর সঙ্গে পার্টিতে মজলেন নতুন মা নুসরাত জাহান! অভিনেত্রীকে ছ্যা-ছ্যা নেটিজেনদের, ভাইরাল ‘যশরত’-এর পার্টির ছবি

ছেলের জন্মের পরই চর্চিত বাবার সঙ্গে পার্টিতে মেতে উঠেছেন নতুন মা নুসরাত জাহান। এখনও ছেলের বয়স ২ সপ্তাহও পার হয়নি। তার মধ্যেই কাজে ফিরেছেন অভিনেত্রী। ভবানীপুরের একটি স্যালোঁর লঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। এবার তাঁকে দেখা গেল সঙ্গী যশ দাশগুপ্তর সঙ্গে পার্টিতে। নতুন মাকে বোল্ড লুকে দেখে হতবাক নেটপাড়া।

সামনে এসেছে দুই তারকার পার্টির ছবি। শনিবার দিন কলকাতার এক নামি রেস্তোরাঁয় হাজির হয়েছিলেন ঈশানের মা। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। সেখানে নিজের পুরনো অবতারে দেখা গেল অভিনেত্রীকে। সাদা শর্ট স্কার্ট আর ঘন নীল স্লিভলেস টপে লেন্সবন্দী হয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীকে একেবারেই বোঝা যায়নি মাত্র ২-৩ সপ্তাহ আগেই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এদিন যশ এবং নুসরাতের সঙ্গে রেস্তোরাঁয় ছিলেন অভিনেত্রী-মডেল ঊষসী সেনগুপ্তও। সোশ্যাল মিডিয়ায় ‘যশরত’-এর সঙ্গে সমস্ত ছবি ছেড়েছেন তিনি।

রবিবার দিন ইনস্টাগ্রাম ভরে গিয়েছিল তাঁদের একগুচ্ছ ছবিতে। নতুন মায়ের প্রশংসা করে এদিন অভিনেত্রী-মডেল ঊষসী সেনগুপ্ত লেখেন, “খুবই উত্তেজিত, সুন্দরী, মোহময়ী, বাংলার পাওয়ার ওম্যান, আমার ভালোবাসার মানুষ। নুসরাত জাহান ও যশ দাশগুপ্তকে গতকাল রাতে কমিউনে পেয়ে বেশ আনন্দিত। নয়না অনেক পিজ্জা, ডামসাম আর মিষ্টিতে ভরে উঠুক তোমার মাতৃত্বের এই জার্নি। আমার এই কন্যে একজন রকস্টার! তোমাকে দেখে মাতৃত্বের জার্নি আরও সেক্সি মনে হচ্ছে।” কিন্তু তাঁদের ছবি দেখে প্রশ্ন উঠেছে, শুধু কি তাঁরা বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন? নাকি কোনো কাজের সূত্রে সেখানে গিয়েছিলেন?

শুধুমাত্র বন্ধুদের সঙ্গে ডিনার করতে রেস্তোরাঁয় দেখা নাকি কোনো প্রমোশনাল ইভেন্টের জন্য সেখানে হাজির হয়েছিলেন দুই তারকা! তা জানা নেই। কিন্তু নুসরাতের ফ্যানপেজ মারফত সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই ১৩ দিনের শিশুকে বাড়িতে একা ফেলে তাঁর ঘুরে বেড়ানোতে হতবাক হয়েছেন। ফের তাঁকে নিয়ে কুমন্তব্য শুরু হয়েছে নেটপাড়ায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles