নিজের জীবনে ঘাপলা এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে জাতীয় জুমলা দিবস বলে কটাক্ষ তৃণমূল সাংসদ নুসরত জাহানের! ক্ষিপ্ত নেটিজেনরা

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান কিছুদিন আগেই মাতৃত্বের স্বাদ পেলেন। স্বাভাবিকভাবেই উচ্ছসিত সকলেই। তবে নিখিল জৈনের সাথে বিবাহ বিচ্ছেদের পর থেকে রাজনীতি থেকে কিছুটা দূরেই ছিলেন অভিনেত্রী।

তবে সন্তানের জন্মের পর ফের স্বমহিমায় দেখা গেল বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান কে। সোশ্যাল মিডিয়ায় এমনিতেই বেশ সক্রিয় অভিনেত্রী।

গতকাল ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সকাল থেকেই রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে জন্মদিনের শুভেচ্ছা জানান অনেকেই। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র থেকে শুরু করে একাধিক নেতা জন্মদিনের শুভেচ্ছা জানান। তবে নুসরত জাহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে উল্টো পথে হাঁটলেন।সরাসরি জাতীয় “জুমলা” দিবস বলে কটাক্ষ করেন তিনি।

টুইটারে অভিনেত্রী লেখেন, ‘বয়স বাড়লে বুদ্ধি বাড়ে। আশা করছি এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর গিমিক ত্যাগ করবেন এবং কোটি কোটি মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন, যাঁরা দেশের উন্নতির জন্য প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন।’ নুসরত আরও লেখেন, ‘জাতীয় জুমলা দিবসে নরেন্দ্র মোদীজিকে শুভেচ্ছা।’

নুসরতের বর্তমান সঙ্গী তথা বিজেপি নেতা যশ দাশগুপ্ত গত বিধানসভা নির্বাচনে ভোটে লড়াই করেছিলেন। কিন্তু বিজেপি টিকিটে তিনি পরাজিত হন। এরপরে স্বাভাবিকভাবেই দলের সাথে তার দূরত্ব বেড়েছে। তার মধ্যেই অভিনেত্রী নুসরত জাহানের ট্যুইট নতুন বিতর্ক উস্কে দিয়েছে।

যদিও অনেকেই পাল্টা কটাক্ষ করেছেন নুসরত জাহান কে। একজনের দাবি, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে রাজনীতিকে বাইরে রাখুন। আশা করি বয়সের সঙ্গে সঙ্গে সকলেই পরিণত হবে।’

নুসরতের সমর্থনে মুখ খুলেছেন অনেকেই। তাদের বক্তব্য, ‘একদম ঠিক কথা, মোদীজির উন্নয়ন ব্যাকটেরিয়ার মতন, খালি চোখে দেখা যায় না।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles