বিয়ের আগেই কড়া ডায়েট মেনে একবারে ১০ কেজি ওজন কমিয়ে নেটিজেনদের মুখে ঝামা ঘষে দিলেন ঐন্দ্রিলা সেন!

টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার। সম্প্রতি শোনা গিয়েছে, খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে তাঁদের নিয়ে ট্রোলিংয়ের শেষ নেই। নানা সময়ে নিত্যনতুন সমালোচনা হয়ে থাকে এই জুটিকে ঘিরে। অন্যদিকে অনেক সময় নির্দিষ্ট করে আক্রমণ করা হয়ে থাকে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে। ইদানিংকালে তাঁকে বডি শেমিং নিয়ে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে। যদিও এবার সমস্ত ট্রোলিংয়ের যোগ্য জবাব দিয়ে দিয়েছেন অভিনেত্রী।

এই ট্রোলিংয়ের জেরে অনেকেই নিজের মেজাজ হারিয়ে ফেলেন। আবার অনেকে চুপ থেকে জবাব দিয়ে থাকেন। করোনা সংক্রমণের জেরে বাড়িতে বসে থেকে থেকে দেহে জমছে মেদ। একই কারণে বেশ মোটা হয়ে গিয়েছিলেন ঐন্দ্রিলা সেনও। কিছুদিন আগে পর্যন্ত তাঁর দেহে বাড়তি মেদের কারণে শুনতে হয়েছে নেটিজেনদের অনেক মন্তব্য। এবার শেষমেষ ‘মোটা হাতি’র তকমা হাঁটিয়ে ১০ কেজি ওজন কমালেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।

সম্প্রতি নিজের মেদ ঝরাতে একেবারে উঠে পড়ে লেগে গিয়েছিলেন তিনি। জিমে গিয়ে নিয়মিত শরীর চর্চা করেছেন। সঙ্গে করেছেন কড়া ডায়েট। ওজন কমাতে যা যা করতে হয়, সবই অক্ষরে অক্ষরে মেনেছেন তিনি। যার ফল মিলেছে হাতেনাতে। কয়েকদিনের মধ্যেই আরও ৭ কেজি ওজন কমানোর টার্গেট নিয়েছেন ঐন্দ্রিলা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে নজর রাখলে, তাঁর শরীরচর্চার প্রমাণ মিলবে।

যারা এতদিন ধরে অভিনেত্রীর বডি শেমিং নিয়ে মন্তব্য করছিলেন, হঠাৎ তাঁকে দেখে অবাক হয়েছেন তাঁরা। কিন্তু অন্যদিকে প্রশ্ন জাগছে হঠাৎ সদতাড়াতাড়ি রোগা হতে চাইলেন কেন অভিনেত্রী। তবে কি ওজন কমানোর পিছনে রয়েছে কোনও অন্য কারণ? পাশাপাশি নেটিজেনদের একাংশ প্রশ্ন করেছেন তাহলে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী?

এই বিষয়ে অঙ্কুশ হাজরা আগেই জানিয়েছেন, ইচ্ছে আছে চলতি বছরের শেষে বিয়ে করার। পাশাপাশি দোটানায় রয়েছেন তিনি। কারণ করোনার জেরে নিমন্ত্রিতদের মধ্যে রয়েছে বিধি-নিষেধ। তাই সব মিলিয়ে এখন গোটাটাই প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles