খবর 24×7 নিউজ ডেস্ক, ৯ ডিসেম্বর ২০১৮
কিছুদিন আগেই নির্বাসনের শাস্তি কাটিয়ে ক্রীড়া জগতে ফের ফিরে এসেছিল মিনার্ভা কর্তা রঞ্জিত বাজাজ। সেই শাস্তির জের কাটতে না কাটতেই ফের মিনার্ভা পাঞ্জাবকে পরতে হলো নির্বাসনের মুখে। এবারে পুরো তিন বছরের জন্য মিনার্ভা পাঞ্জাবের অনূর্ধ্ব ১৭ এর দলটিকে নির্বাসিত করলো ফেডারেশন।
মিনার্ভার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ফুটবলারদের বয়স বাড়ানো নিয়ে। ফেডারেশনের তথ্য অনুযায়ী অল ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটর চ্যালেঞ্জ কাপের ফাইনালে চন্ডীগড় ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে ম্যাচে তিন জন প্লেয়ারের বয়স বাড়িয়ে দেখায় মিনার্ভা। আর এর ফলেই এই শাস্তির সিদ্ধান্ত নেয় ফেডারেশন।
স্বাভাবিক ভাবেই এই নির্বাসনের কারণে এক বড়ো ধাক্কা খেলেন ক্লাব কর্তা সহ ফুটবলাররাও। যদিও মিনার্ভার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী ফেডারেশন চন্ডীগড়-কে জেতানোর জন্যই এহেন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তা হলেও একটি প্রশ্ন থেকেই যায় যে, যদি তাই হয় তবে মিনার্ভা কেনো কোনো প্রমাণ পেশ করছেনা এই সম্বন্ধে?
ফের নির্বাসনের ধাক্কা মিনার্ভা পাঞ্জাবে। চিন্তিত মিনার্ভা কর্তা।
RELATED Articles





