অতিমারি পরিস্থিতিতে সাধারণ মানুষের জনজীবন কার্যত অচল। করোনা পরিস্থিতির মধ্যে কাজ হারিয়েছেন বহু মানুষ। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সকলেই ক্ষতির সম্মুখীন। এই পরিস্থিতির ছাপ পড়েছে বিনোদন জগতেও।ভ্যাকসিন এবং সংক্রমণ কমলেও এখনো কিছু অঞ্চলে ছড়িয়ে পড়ছে করোনা। তার জেরেই চলছে লকডাউন।
বর্তমানে বলিউডে কর্মহীন অবস্থায় ভুগছেন ‘লাগান’ সিনেমা খ্যাত ‘কেশরিয়া’ চরিত্রের অভিনেত্রী পারভীনা বানো । জনপ্রিয় অভিনেত্রী শারীরিক সমস্যায় ভুগছেন। তার মধ্যেই আছে চরম আর্থিক সংকট।সূত্রের খবর ২০১১ সালে ব্রেন স্ট্রোক হয় তার। এরপর থেকেই অসুস্থ তিনি।সঞ্চিত অর্থ সবই চিকিৎসার জন্য শেষ।
এরপর থেকেই চরম সংকটে দিন কাটাচ্ছেন তিনি। নিজের চিকিৎসার টাকাও আর নেই। এমনকি খাওয়ার অর্থের ও সংকট। আমির খানের সুপারহিট সিনেমা লগন এ দেখা গিয়েছিল তাকে।সেই সিনেমা দিয়েই কেরিয়ার শুরু। তারপর একাধিক সিনেমায় ছোটো ভূমিকায় দেখা গেলেও শারীরিক অসুস্থতার কারণে আর ক্যামেরার সামনে দেখা যায়নি।
তার দাবি স্বামীর সাথে বিচ্ছেদের পরে তিনি তাঁর ছোট বোন এবং মেয়ের সাথে থাকতেন।তার রোজগারের টাকায় সংসার চলত।ক্রমশই শরীর ভেঙে পড়ে। তার বোন এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করলেও সেই আয় যৎসামান্য।
এই সংকটের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা সোনু সুদ।তিনি যথাসাধ্য সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিনেত্রীকে।





