টলিউডের জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম কোয়েল এবং পরমব্রত। খুব কম সময় তাদের একসাথে দেখা গেলেও তাদের জুটির অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। সৃজিত মুখোপাধ্যায়ের হেমলক সোসাইটি সিনেমায় এই জুটির অভিনয় মুগ্ধ করেছে সকলকে।ফের একবার পূজার মরশুমে একসাথে দেখা যাবে এই জুটিকে।
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্প অবলম্বনে এবার বড়ো পর্দায় আসতে চলেছে “বনি”।সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক এবং পরমব্রত চট্টোপাধ্যায়।পরমের চরিত্রের নাম সব্যসাচী মুখোপাধ্যায়। তার স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে কোয়েলকে। কল্পবিজ্ঞান উপন্যাসের ভিত্তিতে তৈরি এই সিনেমা নিয়ে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত জনপ্রিয় এই উপন্যাসের গল্প কমবেশি সকলেরই জানা। সব্যসাচী ও প্রতিভার সন্তান বনি।হাসপাতালে থাকাকালীন মৃত অবস্থায় নিজের সন্তানকে দেখতে পায়। পরে জানা যায়, তাদের সন্তানকে কেউ চক্রান্ত করেই মৃত বানিয়ে রোবট বা মেশিন বানানোর চেষ্টা করছে। ভিন্ন ধারার এই গল্পে থাকছে কল্পবিজ্ঞানের ছোয়া।
এক দম্পতির সুখের সংসার ভেঙে চুরমার হয় যায় চক্রান্তে। নতুন অতিথি আগমন হচ্ছিল তাদের সংসারে।কিন্তু সেই সবটুকুই ভেঙে যায়।সেই গল্পই উঠে আসবে সিনেমার মধ্যে।পরম কোয়েল জুটি কি পারবে আসল অপরাধীদের ধরতে?কারা শিশু হত্যা করে মেশিন বানায় জানতে পারবে কি? বা শেষ পর্যন্ত বনিকে ফিরিয়ে আনতে পারবে কি?
সিনেমাতে অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় মুখ।রয়েছেন অঞ্জন দত্ত, জাকারি কফিন, কাঞ্চন মল্লিকের মতো তারকারা। এমনিতেই পুজোতে এবারে একাধিক সিনেমা রিলিজ হচ্ছে। দেবের গোলন্দাজ আসছে, রাজ চক্রবর্তীর ধর্মযুদ্ধ থেকে শুরু করে জিৎ, শ্বাশ্বত প্রত্যেকেই সিনেমা নিয়ে আসছেন। তার মধ্যেই পরম কোয়েল জুটি দেখার অপেক্ষায় সকলেই।





