জীবনে কোনদিনও চার পায়ের মুরগি দেখেছেন?
চারপায়ের খাসি বা গরু ছাগল আছে, কিন্তু মুরগি! আবার সেই মুরগির লেগপিস যখন বাঙালির অতিপ্রিয় খাবার তখন এই খবর অবাক করবে আপনাকে। আশ্চর্য এই বিরল ঘটনা বাঁচিয়ে দিল মুরগির প্রাণ, সাথে সাথে হয়ে উঠলো ভাইরাল।
ঠিক কি ঘটেছে? জানা গেল,চুঁচুড়া বাজারের মুরগির মাংস বিক্রেতা স্বপন সরকার সকাল বেলায় মুরগি জবাই করছিলেন।হঠাৎই সেই সময় ব্রয়লারের মুরগির ঠ্যাং কাটতে গিয়ে তিনি চমকে ওঠেন এই অদ্ভুত কান্ড দেখে।মুরগির দুটি না, চার চারটি পা।তারপরে আর মুরগিটিকে কাটেননি তিনি।বাজারে স্বাভাবিকভাবেই হইচই পরে যায় অদ্ভুত এই মুরগি দেখে। অনেকেই তার ছবি তুলে নিয়ে যান।
বিক্রেতার দাবি, তিনি নিজে যখন কিনে এনেছিলেন বিষয়টা একেবারেই লক্ষ্য করেননি। হঠাৎ করে কাটতে গিয়ে এই গোটা বিষয়টি তার চোখে পড়ে।তিনি দেখেন ব্রয়লারের ওই মুরগির দু’টো পা তো রয়েছেই, লেজের কাছাকাছি আরও দু’টো ছোট পাও রয়েছে। ওই চারটে পা দিয়ে দিব্যি হেঁটে বেড়াচ্ছে মুরগিটি। অদ্ভুত দর্শন এই মুরগিটি দেখে অবাক হন স্বপন বাবু নিজেও। তারপরে তিনি আর মুরগিটিকে কাটেননি।
এই প্রসঙ্গে চুঁচুড়ার প্রাণী হাসপাতালের চিকিৎসক জয়জিৎ মিত্র জানিয়েছেন, এই ঘটনার সাধারণত বিরল। কারণ ,একটা মুরগির দুটো পাই হয়। তবে চারটে পা জিনগত কিংবা ক্রোমোজোমের ত্রুটির কারণে হতে পারে। ব্রয়লারের মুরগি যেহেতু মাংসের জন্যই পালন করা হয়, তাই জিনগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনা স্বাভাবিক নয়, বিরলই।





