দীর্ঘ বছর ধরেই তিনি গানের সঙ্গে যুক্ত। নিজের সুরেলা কণ্ঠের দ্বারা বারবার শ্রোতাদের মন জয় করেছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। কিছুদিন আগেই একটি রিয়্যালিটি শোয়ে বিচারক হিসেবে দেখা গিয়েছে তাঁকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে ইমন চক্রবর্তীকে নিয়েই। তবে এবার গায়িকা সোশ্যাল মিডিয়ায় একটি গান নিয়েই আক্ষেপ প্রকাশ করলেন।
সম্প্রতি দেখা গিয়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের একটি নাচের ভিডিও। যা সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে। এই ভিডিও নিয়ে গোটা নেট পাড়ায় হই হই রই রই কাণ্ড।
এই ভিডিওতে বৈশাখীকে দেখা গিয়েছে শোভনের চারপাশে ঘুরে ঘুরে রবীন্দ্রসঙ্গীতের তালে তালে নাচতে। আর শোভনকে দেখা গিয়েছে বান্ধবীর নাচ দেখে উচ্ছ্বসিত হয়ে সমানে হাততালি দিতে। তাঁর মুখে ঝলমল করছে হাসি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই নানান মিম ও ট্রোল হওয়াও শুরু হয়েছে।
গায়িকা লোপামুদ্রার কণ্ঠে ‘মমচিত্তে নিতে নৃত্যে’ গানেই তাল মিলিয়েছেন বৈশাখী। ইমন বরাবরই রবীন্দ্রসঙ্গীতের বড় ভক্ত। এই কারণেই আরও আক্ষেপ শোনা গেল তাঁর গলায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, “মমচিত্তের জন্য কষ্ট হচ্ছে, আহা রে গানটা”। তবে নির্দিষ্ট কোন কারণে ঠিক তাঁর এই গানের জন্য কষ্ট, তা খোলসা করে বলেননি গায়িকা। তবে শোভন-বৈশাখীর এই নাচের ভিডিও দেখার পরই যে তাঁর এমন প্রতিক্রিয়া, তা আর কারোর বুঝতে অসুবিধা হয়নি।
এদিকে নিজের গানে শোভন-বৈশাখীর নাচের এই ভিডিও দেখে লোপামুদ্রা সোশ্যাল মিডিয়ায় লোপামুদ্রা লেখেন, “এতদিনে আমার গান গাওয়া আজ সার্থক হল”। লোপামুদ্রার এই পোস্টে কমেন্ট করেছেন রাঘব চট্টোপাধ্যায় এবং সুমন বন্দ্যোপাধ্যায়-সহ আরও অন্যান্য শিল্পীরা।
এই ভিডিও নিয়েই ইঙ্গিতবাহী পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও। পোস্টে তিনি লেখেন, “কি লাচ লাচলো গো এ রবীন্দ্র নেত্ত??!! উরিবাব্বা”। তবে যে যাই বলুক না কেন, সবকিছু উপেক্ষা করেই দিব্যি নিজেদের ছন্দে নিজেরা বেশ মজে রয়েছেন শোভন-বৈশাখী।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!