বঙ্গ রাজনীতির রোমিও জুলিয়েট বললে তাদের কোনো ভুল হবে না, শোভন বৈশাখীর প্রেম বঙ্গ রাজনীতির অঙ্গ বটে।হাজার সমালোচনা ও কটাক্ষের ভিড়ে তাদের প্রেম যেন অবিচ্ছেদ্য। শোভন চট্টোপাধ্যায় একজন দক্ষ রাজনীতিবিদ এবং প্রাক্তন কলকাতার মেয়র। তার বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায় ভালোবাসার জন্যই তিনি ছেড়েছেন তৃণমূল কংগ্রেস এমনকি বিজেপি ও।
এই হেন জুটি সোশ্যাল মিডিয়ায় একেবারে ঝড় তুলেছেন লোপামুদ্রা মিত্র গাওয়া তাতা থৈথৈ গানে। যা দেখে খোদ লোপামুদ্রা মিত্র ফেসবুক এ পোস্ট করেছেন এতদিনে তার গান গাওয়া সার্থক। শোভন বৈশাখী জুটির অন্যতম জনপ্রিয় বিষয় শাড়ি পাঞ্জাবি। দুজনেই সর্বদা ম্যাচিং করেই শাড়ি পাঞ্জাবি পড়েন।
এসবের জন্য নেট মাধ্যমে কটাক্ষের বন্যা বইছে। থেমে থাকেননি জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা।গতকাল নিজের ফেসবুক পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন তিনি। লাল পাড় শাড়ি পরে রাস্তায় নাচতে শুরু করেন।স্বাভাবিকভাবেই নেট মাধ্যমে হাসির রোল ওঠে।
তিনি নিজেকে কালবৈশাখী ব্যানার্জি বলে পরিচয় দেন। রাস্তায় নাচতে নাচতে একাধিক বার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাচ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি স্যান্ডি। পাশাপাশি তিনি তাদের বাড়ি চলে যাওয়ার কথাও বলতে ছাড়েননি। সব মিলিয়ে তাতা থৈথৈ তালে স্যান্ডি সাহা নাচে মজেছিলেন নেটিজেনদের একাংশ।
এর আগে মা উড়ালপুলে নাচ করে বিতর্কে জড়িয়ে ছিলেন স্যান্ডি। সেই সময় উত্তর প্রদেশ নিয়ে কটাক্ষ করেছেন তিনি। এরপরে ফের একবার রাস্তায় নাচ দেখালেন। ভিডিও শেষ অংশে তিনি এক যাত্রীর গাড়ির পেছনে বসে পড়েন। সেখানে গাড়িতে বসেই গান গাইতে শুরু করেন স্যান্ডি। তার কান্ডকারখানা দেখে রাস্তায় পথ চলতি মানুষেরা মজা করেছেন।





