মহালয়ার দিন ‘মহামায়া’ রূপে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গত কয়েক বছর ধরেই নেটিজেনদের কুমন্তব্যের শিকার অভিনেত্রী। কিন্তু তাতে তাঁর কোনো দিনই যায় আসেনি। সমস্ত মন্তব্যের বিরুদ্ধে মুখে কুলুপ এঁটেছেন টলিউডের এই জনপ্রিয় ব্যক্তিত্ব। নেটিজেনদের বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি সে। আবার সোশ্যাল মিডিয়ায় সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি। 
টলিউডের জনপ্রিয় ও বেশ চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এমনিতেই তাঁর ব্যক্তিগত জীবন লোকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। রোশন সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়া থেকে শুরু করে তাঁর সঙ্গে ডিভোর্সের মামলা সব নিয়েই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। বিয়ের এক বছরের মধ্যেই রোশন সিংয়ের সংসার থেকে বেরিয়ে আসতে চেয়েছেন অভিনেত্রী।
তারপর আবার চতুর্থ প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে চর্চা চলছে তাঁকে নিয়ে। কিন্তু এবার রোশন বা অভিরুপ নয়, মহালয়ায় দুর্গা সাজে ছবি দিয়ে ট্রোলের শিকার শ্রাবন্তী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দূর্গা সাজে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। একেবারে দুর্গা প্রতিমার মত লাগছে তাঁকে। কিন্তু এদিন প্রশংসার বদলে জুটেছে ব্যঙ্গ-বিদ্রুপ। নেটিজেনদের মধ্যে অনেকেই অভিনেত্রীর ছবির নীচে লিখেছেন, “আগে নিজের চরিত্র বদলান, তারপর দুর্গা সাজবেন”।
View this post on Instagram
কেউ লিখেছেন, “এগুলো আপনাকে মানায় না।” নেটিজেনদের মধ্যে আবার কেউ লিখলেন, “আপনার মা দুর্গা হওয়া উচিত নয়।” কেউ আবার লিখেছেন, “আপনি দুর্গা নন, দ্রৌপদী।” মহালয়ার দিন এরকমই প্রশংসার বদলে জুটল ব্যাঙ্গ। কিছুদিন আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন সিং। তিনি এখনও সংসার করতে চান শ্রাবন্তীর সঙ্গে। জুন মাসে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা করেছিলেন। এরপর ১৬ সেপ্টেম্বর ডিভোর্সের জন্য আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছেন শ্রাবন্তী। তৃতীয় স্বামীর সঙ্গে তিনি আর কোনও সম্পর্কই রাখতে চান না।
পাশাপাশি সম্প্রতি হবু বউ মা আর ছেলে এবং চর্চিত চতুর্থ প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে মালদ্বীপে ঘুরে এসেছেন বলে, খবর। সবকিছু নিয়ে চর্চায় থাকেন শ্রাবন্তী। তবে সেদিকে তাঁর কোনও ভ্রুক্ষেপ নেই। এদিন ফের মহালয়াতে তাঁর ছবি নিয়ে নেটিজেনদের হাসির পাত্র হয়ে উঠলেন টলিউডের এই জনপ্রিয় ব্যক্তিত্ব।





