বিয়ের কনের সাজে মিঠাই, সোমের সাথেই বিয়ে সারল সৌমিতৃষা?তার রূপে মুগ্ধ নেটপাড়া

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই এখন সকলের কাছে জনপ্রিয়। বাংলার ঘরে ঘরে সন্ধ্যা বেলা হলেই মিঠাই ছাড়া অন্যদিকে চোখ পরে না দর্শকদের। স্বাভাবিকভাবেই তাকে ঘিরে দিনে বাড়ছে অনুগামীদের ভিড়।

তবে সম্প্রতি মিঠাই রানীর একটি রইল ভিডিও ভাইরাল হয় নেট মাধ্যমে। সেই রিল ভিডিওতে মিঠাই কে দেখেই মুগ্ধ দর্শকরা। দেখা যাচ্ছে মাথা ভর্তি সিঁদুর, পরনে লাল পাড় অফ হোয়াইট বেনারসি, গা মোড়া সোনার গয়নায়। চুল খোঁপা করে বাঁধা, সেখানে ঝুলছে জুঁইয়ের মালা।

তার এই ছবি দেখেই শোরগোল নেট পাড়ায়। অনেকেই প্রশ্ন করছে এইতো সিডের সাথে বিয়ে হলো, আবার নতুন বউয়ের হঠাৎ এত সাজগোজ এর কি দরকার!

অনেক ঝড় ঝাপটা শেষে অবশেষে স্ত্রীয়ের মর্যাদা দিয়ে সিদ্ধার্থ মিঠাইকে নিয়ে এসেছে নিজের বাড়িতে। দাদুর জোরাজুরি নয় কিংবা বাবার অমতে কোনো গুরুত্বই পায়নি তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। এমনকি বিয়ের প্রতিটা নিয়ম-কানুন অক্ষরের অক্ষরে পালন করেছে তারা।
উচ্ছেবাবুও ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে। তাদের বৌভাত ও হবে। এই সাজে মিঠাই কে দেখে অনেকের প্রশ্ন
এটা কি তবে রিসেপশনের সাজ?

তবে ইনস্টাগ্রামের রিল ভিডিও বলছে সম্পূর্ণ অন্য কথা আসলে মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কার জন্য একটি ব্রাইডাল ফটোশ্যুট অংশ নেন তিনি। সেই শুটিংয়ে একেবারে বিয়ের কনের সাজে হাজির হয়েছেন সৌমিতৃষা কুন্ডু।
তবে সিদ্ধার্থ এই লুক দেখে কি বলবে সেদিকে তাকিয়ে সবাই ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর