দুগ্গা দুগ্গা! ‘মা দুর্গা স্বয়ং লজ্জা পাবে এই সাজ দেখে!’ মা দুর্গার মডার্ন লুক দেখে কোমায় গিয়েছে বাঙালি

পুজো শুরু হয়ে গিয়েছে বলা যায়। গতকালই গিয়েছে মহালয়া। আগামী রবিবার পঞ্চমী। এরইমধ্যে চারিদিকে মা দুর্গা বেশে ঘুরে বেড়াচ্ছেন বহু জন। অন্যদিকে তার ঝলক ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় বেশ অনেক ফটোগ্রাফি পেজেও। যেখানে দুর্গা বেশে মেয়েদের ছবি ফুটে উঠেছে। মা দুর্গার আগমনকে ক্যামেরাবন্দি করেছেন ফটোগ্রাফাররা। তার সঙ্গে রয়েছে মেক-আপ আর্টিস্টের কারিগরি। কিন্তু এই সমস্ত ছবির মধ্যে বেশ কিছু ছবি নিয়ে হয়েছে জোরদার সমালোচনা।

সাম্প্রতিককালে কলকাতার প্রিন্সেপ ঘাটে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ ইভেন্টের। যেখানে মেকআপ আর্টিস্টরা নিজেদের ভাবনায় মডেলদের মধ্যে দিয়ে মা দুর্গাকে সাজিয়ে তুলেছিলেন। উপস্থিত ছিলেন ফটোগ্রাফাররাও। কিন্তু আপাতত সেই ইভেন্ট নিয়ে চলছে জোরদার চর্চা। নেটিজেনরা দাবি করেছেন, অনুষ্ঠানে উপস্থিত কিছু দূর্গার ফটো দেখে ভিরমি খাওয়ার জোগাড় হয়েছি। অনুষ্ঠানের ছবিগুলির মধ্যে একটিতে দেখা গিয়েছে হাতে পদ্ম নিয়ে মা দুর্গা সেজেছেন একজন। কিন্তু সমালোচনা চলছে তাঁর খাড়া খাড়া চুল নিয়ে। যা দেখে তার ছবি তলায় মন্তব্যের ভিড় জমে গিয়েছে।

এদিন মেয়েটির সেই দুর্গা রূপী ছবি দেখে নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, “মাথায় কি কারেন্ট লেগেছে?” এছাড়াও ইভেন্টের বেশিরভাগ কাজই তেমন একটা নজর কাড়েনি সকলের। কেননা এদিন ইভেন্টে কোনো মডেলের মাথা থেকে মুকুট খুলে পড়ছে তো, কারোর শাড়ি আর চকচকে মেকআপ দেখে মা দুর্গার থেকে বেশি ‘যাত্রাপালা’ মনে হচ্ছে।

নেটপাড়ার অনেকেই প্রশ্ন করেছেন, “যারা যারা মা দুর্গা সেজেছেন, তাঁদের ভাসান দিয়ে দেওয়া হবে তো পুজোর শেষে? এত মা দুর্গা আর নেওয়া যাচ্ছে না।” পুজোর আগে মা দুর্গার বীভৎস রূপ দেখে কোমায় গিয়েছে নেট পাড়া।

প্রতিবছরই এরকম ধরনের অনুষ্ঠান হয়ে থাকে শহরের বুকে। অনেককেই কুমোরটুলিতে দুর্গা সেজে ঘুরতে দেখা যায়। অনেকে নিজের প্রতিভা ফুটিয়ে তোলার জন্য কখনও ফটোশুট বা মেকআপের মাধ্যমে তা তুলে ধরেন। কারোর কাজ প্রশংসা পায় তো কারোর কাজ নিয়ে শুরু হয় সমালোচনা। তবে এদিন প্রিন্সেপ ঘাটের অনুষ্ঠানকে ঘিরে নেট পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। সকলেই মা দুর্গার এত রূপ দেখে খেই হারিয়ে ফেলেছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles