অসব অপারেটরকে চমকে দিয়ে শুক্রবারই এয়ারটেল জানিয়েছিল যে, শনিবার থেকে সমস্ত নেটওয়ার্ক-এ আনলিমিটেড ফ্রি কলের সুবিধা পাবে গ্রাহকরা। এই ঘোষণার পরেই সংস্থাটি নিয়ে এসেছে আরো তিনটি নতুন প্ল্যান। প্ল্যানগুলো হল ২১৯ টাকা, ৩৯৯ টাকা এবং ৪৪৯ টাকা।
তাহলে চলুন দেখে নেওয়া যাক ২১৯ টাকার নতুন প্ল্যান। এই প্ল্যানটির বৈধতা ২৮ দিন। এই প্ল্যানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্ক-এ আনলিমিটেড কলের সুবিধা পাবে। এছাড়াও পাওয়া যাবে রোজ ১ জিবি ডেটা এবং ১০০ টি এস এম এস। এর সাথে গ্রাহকরা পাবে এয়ারটেল থ্যাংকস এর সুবিধা যেমন-ফ্রি হ্যালো টিউন, আনলিমিটেড উইঙ্ক মিউজিক ও এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম ইত্যাদি।
এয়ারটেলের ৩৯৯ টাকার প্ল্যান-এ গ্রাহকরা পাবে ৫৬ দিনের বৈধতা। এই প্ল্যানে থাকছে রোজ ১. ৫ জিবি ডেটা এবং ১০০ টি এস এম এস। এছাড়াও এই প্ল্যান-এ গ্রাহকরা সমস্ত নেটওয়ার্ক-এ আনলিমিটেড কলের সুবিধা পাবে। আরো থাকবে এয়ারটেল থ্যাংকস এর সুবিধা।
৪৪৯ টাকার প্ল্যানের বৈধতাও ৫৬ দিনের। কিন্তু এই গ্রাহকরা পাবে রোজ ২ জিবি ডেটা। এই প্ল্যানে ডেটা বৃদ্ধি পেলেও এস এম এস-এর সংখ্যা কিছটা কমিয়ে গ্রাহকরা পাবে রোজ ৯০ টি করে এস এম এস। এছাড়াও এই প্ল্যান-এ গ্রাহকরা পাবে সমস্ত নেটওয়ার্ক-এ আনলিমিটেড কলের সুবিধা। আরো থাকবে এয়ারটেল থ্যাংকস এর সুবিধা। তাহলে আর দেরী কেন? এখনই রিচার্জ করে আনলিমিটেড কথা বলুন সমস্ত নেটওয়ার্ক-এ।






