নবমীতে লন্ডনে ‘বিদেশী’ ছাত্রীদের নিয়ে নাচলেন ডোনা গাঙ্গুলী! সৌরভ গাঙ্গুলীর স্ত্রীর নাচ দেখে হাঁ লন্ডনবাসী

দুর্গা পুজো আর দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। গণ্ডি পেরিয়ে বিদেশেও চলে গিয়েছে। দেশের বাইরেও মায়ের আরাধনায় মেতে ওঠেন আমেরিকা-ইংল্যান্ড-কানাডার প্রবাসী বাঙালিরা। করোনার জন্য ২০২০’র পুজোর আমেজ কিছুটা ফিকে ছিল। কিন্তু চলতি বছরে বেশ ধুমধাম করে হয়েছে পুজোর আয়োজন। এরইসঙ্গে ২০২১ সালের পুজোর নবমীতে লন্ডনে নৃত্য পরিবেশন করতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে।

‘বিলিতি বাঙালি’র তরফ থেকে আয়োজিত দুর্গাপুজোয় উপস্থিত ছিলেন ডোনা গাঙ্গুলী,। সেখানে লন্ডন-নিবাসী ‘দীক্ষা মঞ্জরী’র ছাত্রীদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। সৌরভ গাঙ্গুলীর স্ত্রী যে বড় নৃত্যশিল্পী তা সকলেরই জানা। এদিন লন্ডনের এই অনুষ্ঠান ভিড় দেখার মত ছিল। নবমীর সন্ধ্যা জমজমাট হয়ে উঠেছিল ডোনা গাঙ্গুলীর নাচে।

লকডাউনের জন্য অনলাইনেই নাচ শিখিয়েছেন লন্ডনের ছাত্রীদের। অনলাইনে ক্লাস করে ছাত্রীদের এরম নাচ করতে দেখে, তিনি বাক্যহারা। জানালেন, একসময় নিজেও বিশ্বাস করতেন না অনলাইনে নাচ শেখানো যায়। করোনার দখলে তাও সম্ভব হয়ে গিয়েছে। পাশাপাশি সকলকে দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন ডোনা গাঙ্গুলী। সঙ্গে সকলকে ধন্যবাদ জানিয়েছেন ‘দীক্ষা মঞ্জরী’র নাচ দেখার জন্য। টেমসের ধারে ‘বিলিতি বাঙালি’র তরফে আয়োজিত ৪ দিনের এই উৎসবে মেতে ছিলেন লন্ডনের বাঙালিরা। যেখানে উপস্থিত ছিলেন ডোনা গাঙ্গুলীও।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles