মেয়ের আবদার পারলেন না ফেলতে, মিষ্টি মেয়ে আর্যার শেখানো নাচে রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ভরত-জয়শ্রী

বাংলার সঙ্গে এখন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ হয়ে উঠেছেন ভরত কল। বাঙালি হয়েও বাংলা ভাষায় কাজ করে গিয়েছেন জোরদার। তাঁর মুখে বাংলা কথা শুনলে বোঝা যাবে না, তিনি আদতে বাঙালি নন। বিয়ে করেছেন ইন্ডাস্ট্রির মানকেই। অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে। এখন স্ত্রী আর মেয়েকে নিয়ে চুটিয়ে সংসার করছেন অভিনেতা। পাশাপাশি কাজ করছেনও জমিয়ে।

তবে এদিন কাজের এত ব্যস্ততার মাঝে এক আলাদা ভরত কলকে দেখতে পেল তাঁর অনুরাগীরা। এমনিতে নিজে খুব একটা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন। তবে স্ত্রী তাঁর সঙ্গে টুকটাক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। অন্যদিকে এইটুকু বয়সে বেশ তুখর তাঁদের মেয়ে আর্যা। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকলেও মায়ের অ্যাকাউন্ট থেকেই যেভাবে রিল ভিডিও বানিয়ে থাকে সে, তা নজর কাড়ার মতো।

এবার নিজে একা নয়, মা আর বাবাকে একসঙ্গে নিয়ে ভিডিও বানিয়েছি ছোট্ট আর্যা। ইদানিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি গান। ট্রেন্ড করছে খুব। ‘শাট আপ অ্যান্ড বেন্ড’। তাতেই বাবা আর মাকে একসঙ্গে নাচালো সে। এদিন জয়শ্রী মুখোপাধ্যায় নিজেই জানিয়েছেন, মেয়ে আর্যাই নাচ শিখিয়েছে তাঁদেরকে। ভিডিও শেয়ার হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশংসায় ভরিয়েছে নেটজনতা।

২০১৫’তে অভিনেতার জীবনে আসে জয়শ্রী। ৯ জুলাই হয় বাগদান। তারপর ১৬ সেপ্টেম্বর আইনি মতে বিয়ে এবং ২৬ অক্টোবর সামাজিকভাবে বিয়ে। টলিউডের এই জনপ্রিয় তারকা কাশ্মীরি ব্রাহ্মণ। কিন্তু তাতে তাঁর বিয়ে আটকায়নি। একসঙ্গে কাজ করেছেন দুজনে। দুই পরিবারের সম্মতিতেই জয়শ্রীকে বিয়ে করেন ভরত। গত বছর একসঙ্গে করোনা আক্রান্তো হয়েছিলেন। তবে এখন পুরোপুরি সুস্থ হয়ে চুটিয়ে সংসার করছেন। আর তাঁদের আনন্দের সবথেকে বড় চাবিকাঠি আর্যা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর