অষ্টমীর দিন কুমিল্লা জেলায় যেভাবে মুসলিমরা দুর্গা মূর্তি ভাঙচুর করেছে, মুসলিমদের তরফে তার জের যে এতদূর পড়ে যাবে তা আঁচ করতে পারেনি হাসিনা সরকার। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তা নিয়ে শোরগোল উঠেছে গোটা বিশ্বে।
এবার এই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল রাষ্ট্রপুঞ্জ। বাংলাদেশের রাষ্ট্রপুঞ্জ এর প্রতিনিধি মিয়া সেপ্পো আজ একটি টুইট করেছেন যার বার্তা অত্যন্ত কড়া। তিনি সোজা ভাষায় শেখ হাসিনাকে পুরোপুরি তুলোধোনা করেছেন।
তিনি টুইট করেছেন যে বাংলাদেশে যেভাবে সোশ্যাল মিডিয়ায় হেট স্পিচের কারণে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে সংবিধানের বিরোধী এবং অবিলম্বে তা বন্ধ হওয়া উচিত। আমরা গভর্নমেন্টকে নির্দেশ দিচ্ছি এখনই এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করার জন্য এবং সংখ্যালঘু হিন্দুদের উপযুক্ত নিরাপত্তা দেওয়ার জন্য। আমার সকলকে হাতে হাত ধরে শক্ত হয়ে থাকার আহ্বান জানাচ্ছি।’
স্বাভাবিকভাবেই রাষ্ট্রপুঞ্জের এই টুইট বহু বার রিটুইট করা হচ্ছে এবং যেভাবে গোটা ঘটনায় রাষ্ট্রপুঞ্জ অত্যন্ত ক্ষিপ্ত তাতে যে হাসিনা সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে একথা বলাই বাহুল্য।





