কোটিপতি হয়েও ভিখারিনীকে দান করছেন মাত্র ১০ টাকা! ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সারা আলি খান

কোটি টাকার সম্পত্তি তাঁর। নবাব পরিবারের মেয়ে তিনি। এমনিতেও বলিউডের তারকাদের সম্পত্তি বিশাল। যদিও বা তাঁর হিসেব কারোর জানা নেই। কিন্তু তারকাদের সন্তানদের নিয়ে চর্চার শেষ নেই বি-টাউনে। একেবারে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন এই সমস্ত স্টার কিডরা। তারই মধ্যে একজন অভিনেত্রী হলেন সারা আলি খান। অভিনয় জগতে পা রেখেছেন তিনি। অনেক ছবিতে কাজ করেছেন। বেশ জনপ্রিয়তাও লাভ করেছেন।

একে স্টার কিড তারপর অভিনেত্রী‌। পাপারাৎজিদের ক্যামেরায় লেন্স বন্দী হয়ে থাকেন হামেশাই। সাম্প্রতিককালে মুম্বাইয়ের একটি নামকরা রেস্তোরাতে তাঁকে দেখা গিয়েছে মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম খানের সঙ্গে। সেখান থেকে বেরোনোর পথেই পাপারাৎজিদের ক্যামেরায় বন্দী হন তিনি। সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Bollywood Pap (@bollywoodpap)

যেখানে রেস্তোরার সামনে এক ভবঘুরেকে টাকা দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। প্রতিদিনই হাজারো মানুষ ভিক্ষা করে থাকেন পেটের দায়ে। এদিন এরকমই একজন ভিখারিনীকে একটি বিস্কুটের প্যাকেট ও ১০ টাকার নোট দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেই ঘটনার ভিডিও পাপারাৎজিদের ক্যামেরা বন্দি হয় এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যেই। যা দেখে নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে।কোটিপতি হয়েও ভিখারিনীকে দান করছেন মাত্র ১০ টাকা! ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সারা আলি খান

কারোরই অজানা নয় কোটি টাকার মালকিন তিনি। কিন্তু কোটি টাকার মালকিন হয়েও একজন ভিখারিনীকে মাত্র ১০ টাকার বিস্কুটের প্যাকেট ও একটি ১০ টাকার নোট দান করেছেন। তাতেই শুরু হয়ে গিয়েছে সমালোচনা। কোটি টাকার মালকিন হয়েও কী ভাবে মাত্র ১০ টাকা সেই ভিখারিনীর হাতে তিনি দিলেন? তা নিয়ে প্রশ্ন উঠছে নেটপাড়ায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর