টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘদিন ধরেই টলিউডে ধারাবাহিকভাবে অভিনয় করছেন তিনি। বরাবর তার অভিনয়ের জন্যই তিনি অনুগামীদের মধ্যে পরিচিত মুখ। সিনেমার অভিনয় মিয়া সারাবছরই ব্যস্ত থাকেন অভিনেত্রী তবে ব্যস্ততার মধ্যেও সময় পেলেই সামাজিক কাজে নিজেকে মেলে ধরেন তিনি।
এবারের পুজাতেও অন্যথা হয়নি অভিনেত্রীর। তাই সেই রীতি মেনে একাদশীর দিন চালতাবাগানের মন্দিরে উপস্থিত হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এমনিতেই হাজার ব্যস্ততার সত্বেও প্রতিবছর এই পুজোর মন্ডপে একবার হলেও উপস্থিত হন অভিনেত্রী।
এবারও একাদশীর দিন আসেন তিনি। তার সাথে ছিলেন পুজোর চেয়ারম্যান তথা সমাজসেবী সন্দীপ ভুতোরিয়া এবং পুজো কমিটির অন্যতম সদস্য সুপ্রিয়া জয়সওয়াল। দুঃস্থ শিশুদের সাহায্যের উদ্দেশ্যে তারা সকলেই এই উৎসবে শামিল হন।
শুধুমাত্র পূজা কমিটি নয়,মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গা পূজা কমিটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘মুস্কান’ এই উদ্যোগে ব্রতী হন।একাদশীর দিন পুজো মণ্ডপে দুঃস্থ শিশুদের হাতে নতুন জামা-কাপড় খাবারের প্যাকেট তুলে দেন তারা। ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেই এই অংশগ্রহণ করেন।
স্বেচ্ছাসেবী সংস্থা মুস্কান সারা বছরই মানুষের পাশে থাকে।সারাবছরই দরিদ্র শিশুদের পড়াশোনা করানো, তাদের পুষ্টির দিকে নজর রাখা ছাড়াও তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস সরবরাহ করে থাকেন।সমাজসেবী সন্দীপ ভুতোরিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা প্রভা খাইতান ফাউন্ডেশন এবং এডুকেশন ফর অল ট্রাস্ট-ও যৌথ উদ্যোগে মানুষের সেবায় মগ্ন।
এমনিতেই নিজের অভিনয় ও স্টাইলের জন্য সবসময়ই অনুরাগীদের মধ্যমণি হয়ে থাকেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিনও তার অন্যথা হলো না। এদিন তাঁর পরনে ছিল লাল ব্লাউজ, সাদা শাড়ির আঁচলে মা দুর্গার মুখ। কপালে বড় লাল টিপ। মাথায় লম্বা খোলা চুল। স্বয়ং মাতৃরূপেণ সংস্থিতা শিশুদের মুখে হাসি ফোটালেন অভিনেত্রী। বর্তমানে টলিউড বলিউড নিয়ে বেশ ব্যস্ত তিনি তার মধ্যেই সমাজ সেবায় নিয়োজিত করেছেন নিজেকে।





