গোয়াগামী প্রমোদতরীর মা’দ’ক মামলায় গ্রেফতার হয়েছেন আরিয়ান খান। এখনও জামিন পাননি। এরইমধ্যে বৃহস্পতিবার দিন হঠাৎই চাঙ্কি পান্ডের কন্যা তথা বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে ডেকে পাঠাল এনসিবি।
বাবা চাঙ্কি পান্ডের সঙ্গেই এনসিবির দফতরে দেখা গেল অভিনেত্রীকে। টানা তিন ঘণ্টা ধরে জেরা করা হয়েছে তাঁকে। শুক্রবার ফের সকাল ১১টার সময় অনন্যা পান্ডেকে ডেকে পাঠানো হয়েছে এনসিবির দফতরে।
প্রসঙ্গত আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটের তদন্ত করতে গিয়ে প্রকাশ্যে আসে ‘অ্যানি’ নামে একজনের নাম। সে অনন্যা পান্ডেই কি না! তা নিশ্চিত করতে পারেননি তদন্তকারী দল। তাই সূত্রের খবর, আরিয়ানের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রসঙ্গে বলিউড অভিনেত্রীকে জেরা করা হচ্ছে। সঙ্গে মা’দ’ক মামলায় তাঁর কোনও যোগসাজ আছে কি না? সে বিষয়েও তদন্ত চলছে।
এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে মুখ খোলেননি কেউই। তবে সূত্র মারফত জানা গিয়েছে, আরও দু-তিন দিন ধরে চলবে এই জেরা পর্ব। ইতিমধ্যেই ছবির শুটিংয়ের কাজ পিছিয়ে দিয়েছেন অনন্যা। তিন-চারটি ছবির কথা চলছিল একসঙ্গে। সেইসব ছবির শুটিং পিছিয়ে দিতে হয়েছে তাঁকে। এখন মা’দ’ক মামলায় তাঁর হাত কতটা? তাই নিয়ে চলছে তদন্ত। গতকাল মান্নতেও দেখা গিয়েছে এনসিবির দলকে।





