সঙ্গীতশিল্পী অভিজিত ভট্টাচার্যের বাড়িতে কুমার শানুর জন্মদিন! বাড়িতে তুলে নিয়ে এলেন শিল্পীকে! কান্ড দেখে অবাক নেটপাড়া

একদিন আগেই ৬৪তম জন্মদিন গেল ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও পরিচিত সঙ্গীতশিল্পী কুমার শানুর। তারমধ্যে বন্ধু কাম প্রতিদ্বন্দীর থেকে বড়োসড়ো সারপ্রাইজ পেলেন শিল্পী। এমনিতে সকলেই জানেন গানের দুনিয়ায় তাঁরা একজন আরেকজনের জোরদার প্রতিদ্বন্দী। কিন্তু এদিন সেই প্রতিদ্বন্দ্বীর জন্মদিনে বন্ধুত্বের সমীকরণ ফুটে উঠল গায়ক অভিজিৎ ভট্টাচার্য ও কুমার শানুর মধ্যে।

আদতে তাঁদের মধ্যেকার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। তাই তো নিজের বাড়িতে একেবারে তুলে নিয়ে চলে এলেন কুমার শানুকে! এরপর যা করলেন তার ঝলক দেখে হতবাক অনুরাগীরা। এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে জন্মদিনের পাশাপাশি বন্ধুত্বও উদযাপন হয়েছে। এদিন আরও দুই শিল্পীর মধ্যেকার গাঢ়ো বন্ধুত্বের সাক্ষী থাকলো সকলে। সেই দুই শিল্পী আর কেউ নন, সোনু নিগম এবং আলকা ইয়াগনিক।

গত বুধবার, ২০ অক্টোবর জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, তাঁর সকল অনুরাগী-সহ সঙ্গীত শিল্পীরা। তবে এদিন সঙ্গে পেয়েছেন একটি সারপ্রাইজও। যার জন্য বোধহয় নিজেই প্রস্তুত ছিলেন না শিল্পী। এদিন অভিজিৎ ভট্টাচার্যের বাড়িতে আগে থেকে আনা হয়েছিল কেক। একটি উপহারও রেডি করা ছিল। সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সোনু নিগম ও আলকা ইয়াগনিক। তারপর কুমার শানুকে তুলে নিয়ে টেবিলের সামনে বসালেন অভিজিৎ। শিল্পীর হাতে ছুড়ি এবং মোমবাতিতে ফুঁ দিতেই “হ্যাপি বার্থ ডে টু ইউ শানু!”

মজা করে কুমার শানু আবার নিজেই বলে বসলেন “হ্যাপি বার্থ ডে টু মি!” একই ফ্রেমে বন্দী হলেন নয়ের দশকের জনপ্রিয় ৪ শিল্পী। ছবি দেখে আবেগে ভাসল নেটপাড়া। ফের আরও একবার প্রমাণ হয়ে গেল তাঁরা প্রতিদ্বন্দ্বীর বাইরে সবার আগে বন্ধু এবং তাঁদের মধ্যেকার ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছে এদিন। পাশাপাশি বন্ধুদের কান্ড দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়েছেন বার্থডে বয় কুমার শানু।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর