আজ কল্যাণী স্টেডিয়ামে মোহন বাগান-এর মুখোমুখি হয়েছিল গোয়া-র চার্চিল ব্রাদার্স-এর সাথে। এই ম্যাচের আগে চার্চিল ব্রাদার্স তাদের শেষ ম্যাচে ৩-০ গোল-এ জয় লাভ করে পাঞ্জাব এফ সি-এর সাথে। মোহন বাগান তাদের শেষ ম্যাচ আইজল এফ সি-র কাছে ড্র করে আজকের ম্যাচ শুরু করে।
আজ খেলার শুরুর মাত্র ২ মিনিটের মাথায় উইলিস প্লাজা গোল করে এগিয়ে দেয় চার্চিল ব্রাদার্সকে। এরপর ২৮ মিনিটের মাথায় চার্চিলের প্রিমাস দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেয়। এরপরেই ৩৩ মিনিটের মাথায় পেনাল্টিতে মোহন বাগানের হয়ে জেভিয়ার গঞ্জালেস প্রথম গোল করেন। কিন্তু তার মাত্র ৩ মিনিট পরেই ৩৬ মিনিটের মাথায় প্লাজা গোল করে আবার চার্চিলকে এগিয়ে দেয়। এরফলে প্রথমার্ধে ম্যাচের ফল থাকে ৩-১। দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরুর পর ৭৬ মিনিটে চার্চিলের হয়ে আবু বকর গোল করে দলের হয়ে ব্যবধান আরও বাড়িয়ে দেয়। ম্যাচ শেষের ৯০ মিনিটে মোহন বাগানের হয়ে ম্যাচের শেষ গোল করে শুভ ঘোষ। এই গোলের পর ম্যাচের ফলাফল হয় ৪-২।
এই ম্যাচ চার্চিল ব্রাদার্স জয়ের পর আই লিগের পয়েন্ট টেবিলে ২ টি ম্যাচ-এ ৬ পয়েন্ট নিয়ে গোয়ার চার্চিল ব্রাদার্স-এর অবস্থান টেবিলের প্রথম-এ এবং মোহন বাগান ২ টি ম্যাচ-এ ১ পয়েন্ট নিয়ে সপ্তম-এ অবস্থান করছে। আই লিগে মোহন বাগানের পরবর্তী ম্যাচ ১১ই ডিসেম্বর ট্রাউ এফ সি-র সাথে।






