আংটি বদল হয়ে গেল পবনদীপ অরুনিতার! প্রকাশ্যে এলো প্রেমের রঙিন মুহুর্ত

ইন্ডিয়ান আইডল রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকেই তাদের দুজনের মধ্যে আলাপ। সময়ের সাথে ঘ’নিষ্ঠতা বাড়লেও তারা নিজেদের বন্ধু বলেই পরিচয় দিয়েছেন। সম্প্রতি মুম্বাইয়ে একই আবাসনে ফ্ল্যাট কিনেছেন দুজনেই। এবার একসাথে আংটি বদল করতে দেখা গেল এই জুটিকে।সম্প্রতি এক মিউজিক ভিডিওতে এই জুটির রোমান্স দেখে আপ্লুত অনুরাগীরা।
রিয়েলিটি শো চলাকালীন তাদের সম্পর্ক নিয়ে একাধিক গুঞ্জন শোনা গিয়েছিল। এমনকি একথা বার বার শোনা গিয়েছিল তারা প্রেম করছেন। তবুও তারা নিজেদের ভালো বন্ধুর পরিচয় দিয়েছিলেন। তবে তাদের মিষ্টি বন্ধুত্ব দেখে দর্শকরা একাধিকবার চেয়েছেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠুক।
তবে সম্প্রতি তাদের এক নতুন মিউজিক ভিডিওতে একেবারে রোমান্টিক মুডে ধরা দিয়েছেন দুজনেই।ভিডিওতে কখনো দেখা যাচ্ছে আংটি-বদল আবার কখনও বা প্রেমের জোয়ারে ভাসছেন তারা। যা দেখে অবাক অনুগামীরা, পাশাপাশি রোমান্টিক মুডে এই জুটিকে দেখে তারা আপ্লুত।

মনজুর দিল নামক সম্প্রতি একটি প্রেমের গানের মিউজিক ভিডিও তৈরি করেছেন তারা। গানের পাশাপাশি পরিচালনার দায়িত্বে ছিলেন পবনদীপ নিজেই এবং ইন্ডিয়ান আইডল আরেক প্রতিযোগী আশিস কুলকর্ণী।
গতকাল ইউটিউবে গানটি মুক্তি পায়। গানে নায়ক নায়িকা ভূমিকায় দেখা যাচ্ছে অরুণিতা ও পবনদীপকে। যা দেখে উচ্ছসিত সকলেই। কমেন্ট করে প্রত্যেকেই ভালোবাসা জানিয়েছেন। পাশাপাশি দুজনের ভালোবাসার এত সুন্দর কেমিস্ট্রি দর্শকরা একেবারে প্রকাশ্যে অনুভব করলো।
Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর