জেলে মন ঠিক রাখতে পড়ছেন হিন্দু ধর্মের বই! আরিয়ান খানের জন্য জেল লাইব্রেরী থেকে বইয়ের ব্যবস্থা করলেন জেলের আধিকারিকরা

এতদিন ধরে জেলের সাধারণ জীবনযাত্রায় দিন কাটিয়ে হাঁপিয়ে উঠেছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মা’দ’ক কান্ডে গ্রেফতার হয়ে প্রায় অনেকদিন ধরে আর্থার জেলে দিন কাটছে তাঁর। তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করে চলেছেন শাহরুখ-গৌরী। কিন্তু আদালত থেকে খারিজ করে দেওয়া হয়েছে সমস্ত জামিনের আবেদন।

এমনকি বাড়িয়ে দেওয়া হয়েছে হেফাজতে থাকার মেয়াদও। ৩০ অক্টোবর পর্যন্ত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে বোম্বে হাইকোর্টে তাঁর জামিন আবেদন করা হয়েছে। ‌

ছেলে জামিন না পাওয়ায়, আইনজীবীও বদলে দিয়েছেন শাহরুখ খান। সারাদিন আর্থার রোড জেলে মনমরা হয়ে পড়ে রয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। জেলের আধিকারিকরা তাঁকে বই পড়ে মন ভালো রাখার পরামর্শ দিচ্ছেন। সূত্র মারফত জানা গিয়েছে যে, লাইব্রেরী থেকে আরিয়ান খানের জন্য বইয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যার মধ্যে একটির নাম ‘দ্য লায়ন’স গেট’।

অন্য বইটি ধর্মকেন্দ্রিক। এখন সেই বইগুলি মন দিয়ে পড়ছেন আরিয়ান। জেলের নিয়ম অনুযায়ী কোনও বন্দি বই পড়ে সময় কাটাতে চাইলে, তাঁকে জেলের লাইব্রেরী থেকে বই পড়ার ব্যবস্থা করে দেওয়া হয়। পাশাপাশি বন্দির আত্মীয়রাও বই পাঠাতে পারেন তাঁকে। কিন্তু তা হতে হবে শুধুই ধর্মীয়।

এদিকে শনিবার দিন সাত সকালবেলা এনসিবি অফিসে দেখা গিয়েছে বাদশার ম্যানেজার পূজা দাদলানিকে। আগেই মান্নতে গিয়ে পূজাকে নোটিশ দিয়েছে এনসিবি অফিসাররা। তবে এবার হঠাৎই এনসিবির দফতরে তিনি কেন? তা নিয়ে জানা গিয়েছে, আরিয়ান খান সম্পর্কিত কিছু তথ্য চাওয়া হয়েছিল। যা জমা দিতেই এনসিবির দফতরে উপস্থিত হয়েছিলেন তিনি।

পাশাপাশি আলোর উৎসবের আগে আরিয়ানকে বাড়ি ফেরানোর যথাসাধ্য চেষ্টা করে চলেছে খান পরিবার। ১৮-১৯ দিন হতে চলল জেলে বন্দি আরিয়ান। এক একজন এক একরকম মন্তব্য করে চলেছেন তাঁর এই ঘটনাকে কেন্দ্র করে। কেউ খুঁজে পাচ্ছেন রাজনৈতিক যোগ। কেউ মনে করছেন রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন এই তারকা-পুত্র। আপাতত তাঁকে বাড়ি ফেরানোর তাড়নায় অস্থির হয়ে পড়েছেন শাহরুখ-গৌরী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর