টলিউডের বেশ জনপ্রিয় জুটি রাজ আর শুভশ্রী। কিন্তু ইদানীংকালে তাঁদের জনপ্রিয়তায় নজর লেগেছে। যবে থেকে ছেলে ইউভান জন্মেছে, তবে দিয়ে সব লাইমলাইট সেই কেড়ে নিচ্ছে। এমনিতে তাঁদের ব্যক্তিগত জীবন বা কর্ম জীবন নিয়ে চর্চা হয়ে থাকলেও, ইউভানের দুষ্টু-মিষ্টি কাণ্ড কারখানায় মজেন সকলে। সবে মাত্র এক বছর পূর্ণ হয়েছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়া সেন্সেশন সে। সম্প্রতি ছেলেকে নিয়ে মালদ্বীপ ঘুরে এসেছেন এই তারকা জুটি। আবার এর পরই দুর্গাপূজার অষ্টমীতে ঢাক বাজিয়ে সকলের নজরে এসেছে ছোট্ট ইউভান। চর্চা তাকে নিয়েই।
এরইমধ্যে সবে মাত্র এক বছর পূর্ণ হয়েছে ইউভানের। কিছুদিন আগেই ছেলেকে নিয়ে মালদ্বীপ সফরে গিয়েছিলেন এই তারকা জুটি। আবার তার পরেই দুর্গাপূজার অষ্টমীতে ঢাক বাজিয়ে তাক লাগিয়েছে ছোট্ট ইউভান।
সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে রাজ-শুভশ্রীর সন্তান। কখনও তার মালদ্বীপের সমুদ্র সৈকতের মজা নেওয়ার মুহূর্ত উঠে আসে। আবার কখনও তার দুষ্টু মিষ্টি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অষ্টমীর দিন সেজে ছিল সে একদম বাঙালি বাবু। ঢাকের বোল তুলেছিল মা শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে মিলে। এই ভিডিও দেখে দারুণ মুগ্ধ হয়েছিলেন তারকা জুটির অনুরাগীরা।
জন্মের পর থেকেই তাকে ঘিরে রয়েছে রাজ আর শুভশ্রীর জীবন। মাঝেমধ্যেই ইউভানের সঙ্গে নানা মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন রাজ আর শুভশ্রী। যে কারণে জনপ্রিয়তার দিক থেকে মা-বাবাকেও ছাড়িয়ে গিয়েছে সে। সদ্য মালদ্বীপে গিয়ে মা-বাবার সঙ্গে চুটিয়ে মজা করেছে এই খুদে তারকা। তবে এখনও সেই রেশ কেটে ওঠেনি। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় রাজ-শুভশ্রীর সেই সফরের চর্চা হয়ে থাকে।
View this post on Instagram
এদিন শুভশ্রী ও ছেলের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। যেখানে মালদ্বীপের সমুদ্রের ধারে রিসোর্টে শুভশ্রীর সঙ্গে ইংরেজি গানে জমিয়ে নাচ করতে দেখা যায় ইউভানকে। শুভশ্রীর পরনে ছিল বি’কিনি। যা দেখেই নেটিজেনদের কিছু জন কুমন্তব্য করেছেন অভিনেত্রীর উদ্দেশ্যে। ভিডিওতে অভিনেত্রীর পরনে ছিল বি’কিনি আর সাদা রঙের শ্রাগ। তাতে একজন নেটিজেন লিখেছেন, “ছেলের সামনে এই পোশাকে নাচা উচিত নয়”।
অনেকে আবার সেই ব্যক্তিকে সমর্থন করেছেন। কিন্তু আবার এই ভিডিও দেখে প্রশংসা করেছেন অভিনেত্রীর অনুরাগীরা। এটা নতুন কিছু নয়। এর আগে বহুবার এরকম বিদ্রূপের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। ইউভানের জন্মের পর তাঁর মোটা হওয়া নিয়ে অনেক কথা শুনতে হয়েছে নিন্দুকদের কাছ থেকে। একইভাবে এবারও তিনি পাত্তা দেননি এই ব্যক্তির কথাতে।





