আরো বিপাকে অনন্যা পাণ্ডে, তথ্য লোপাটের অভিযোগ উঠলো অভিনেত্রীর বিরুদ্ধে!

সম্প্রতি এন সি বি অফিসে হাজিরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে। শাহরুখ খানের পুত্রের গ্রেফতারি পর মা’দক মামলায় নাম জড়ায় অনন্যার। এন সি বি সূত্রের খবর, তাদের দেওয়া ইলেকট্রনিক্স ডিভাইস থেকে বেশ কিছু ডেটা মুছে ফেলা হয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই গ্রেফতারি নিয়ে জল্পনা শুরু হয়েছে।
ইতিমধ্যেই শাহরুখ খানের পুত্রের ফোন থেকে একটি হোয়াটস অ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে অ‌্যানি নামক কারোর সাথে কথা বলছেন তিনি। এই  অ‌্যানি হলেন অনন্যা পাণ্ডে সেটা সহজেই জানা যায়।২ বছর আগের একটু পুরানো কথোপকথন প্রকাশ্যে আসে যেখানে অনন্যা দাবি করেছেন তিনি গাঁজা যোগান দেবেন।‘আমি ব্যবস্থা করব।’ নিজেই চ্যাট লিখেছেন সেই কথা। যদিও এন সি বি হাতে কোনো প্রমাণ নেই। অনন্যার দাবি মজা করেই এই কথা বলেছেন।
ইতিমধ্যেই অনন্যার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। সূত্রের খবর,বেশ কিছু চ্যাট ডিলিট করেছেন অনন্যা, যেখানে আর্থিক লেনদেনের মত তথ্য আছে। আরো খবর, সেই ডিলিট করা অংশ কিছুটা পুনরুদ্ধার করা হয়েছে। বিষদে জানতে ফের আজকে ডাকা হতে পারে তাকে।
স্বাভাবিক ভাবেই অভিনেত্রীর মন খারাপ। তাই বান্ধবীর খারাপ সময়ে পাশে দাড়াতে হাজির শাহিদ কাপুরের ভাই ইশান খট্টর। বি টাউনে এই দুই বন্ধুর ঘ’নিষ্ঠতা নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। মাদক মামলায় বান্ধবীর নাম জড়ানোর ফলে ফুলের তোড়া হাতে দেখা করতে আসেন তিনি। এর মধ্যেই অনন্যার গ্রেফতারি নিয়ে জল্পনা শুরু হয়েছে।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles