পর্দায় বেদম পেটালেও বাড়িতে নিজের ভগ্নীপতি আয়ুষকে কিছু বলতেই ভয় পান ভাইজান! নিজের মুখেই জানালেন তার কারণ

বলিউডে স্বজনপোষণ শব্দটা নতুন কিছু নয়। নিজেদের পরিবারের লোকজনকে বলিউডের সিনেমায় চান্স পাইয়ে দেওয়া তারকাদের কাছে জল ভাত। তবে সব থেকে বেশি স্বজনপোষণ এখনো বোধহয় করেছেন ভাইজান সালমান খান।খান পরিবারের মোটামুটি সকলেই বলিউডের সঙ্গে যুক্ত এছাড়া সালমান নিজে যে অনেককে লঞ্চ করেছেন এ কথা সকলেরই জানা।

নিজের ভগ্নিপতি অর্থাৎ ছোট বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মাকে বলিউডে লঞ্চ করেছিলেন সালমান খান।২০১৮ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘লাভযাত্রী’, যার প্রযোজনার দায়িত্বে ছিল সলমন খান ফিল্মস। ২০১৪ সালের ১৮ নভেম্বর সালমন খানের বোন অর্পিতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন আয়ুষ। তাঁদের দুই সন্তান রয়েছে- আহিল ও আয়াত।পর্দায় বেদম পেটালেও বাড়িতে নিজের ভগ্নীপতি আয়ুষকে কিছু বলতেই ভয় পান ভাইজান! নিজের মুখেই জানালেন তার কারণ

এবার দুজনকে এক সঙ্গে প্রথমবার দেখা যাবে বড় পর্দায় মহেশ মাঞ্জরেকার এর সিনেমা অন্তিম দ্য ফাইনাল ট্রুথ এ। সম্প্রতি হয়ে গেল সেই সিনেমার ট্রেলার লঞ্চ আর সেই অনুষ্ঠানে ফাঁস হলো সালমানের পরিবারের এক গোপন তথ্য! ভগ্নিপতি আয়ুষ শর্মা কে কিছু বলতে নাকি ভয় পান ভাইজান!

সালমান বলেই ফেলেন, ‘একেবারেই সমালোচনা করি না, বকাঝকা করি না আয়ুষকে। কারণ তা করলেই ও বাড়ি গিয়ে অর্পিতাকে জানাবে। ব্যস! অর্পিতা তা নিয়ে আবার শুরু করবে আমার সঙ্গে। বাড়িতে টেকাটাই তখন মুশকিল হয়ে যাবে আমার। তাই ওসব কথা নিজের মনেই রাখি আমি।’

যদিও পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে অন্য কথা বলতে শুরু করে দেন তিনি। যোগ করেন, ‘আয়ুষও অবশ্য ভালো ছেলে, যথেষ্ট শিক্ষিত। নিজের ভালোটা বোঝে। বুদ্ধি-শুদ্ধিও যথেষ্ট আছে। তাছাড়া মনের দিক থেকেও মানুষ হিসেবে ও মন্দ নয়। অন্তত এখনও পর্যন্ত তো ঠিকঠাকই রয়েছে’।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles