“আপনিও গাঁজা খান জুন আন্টি” আরিয়ান খানের সমর্থনে ফেসবুক পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে অভিনেত্রী উষসী চক্রবর্তী

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী উষসী চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই টলিউডে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ এই মুহূর্তে শ্রীময়ী ধারাবাহিকের জুন আন্টি। তবে এবার তিনি কটাক্ষের মুখে পড়লেন।

কিছুদিন আগেই বলিউড উত্তাল হয়ে ওঠে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে। মুম্বাইয়ের একটি রেড ক্রুজ পার্টি থেকেই এন সি বি গ্রেফতার করে আরিয়ান খান ও তার বন্ধুদের। দীর্ঘ জেরার পরে তাদের গ্রেফতার করে পুলিশ। যা নিয়ে রীতিমত শোরগোল সৃষ্টি হয়েছে বলিউডে।

সালমান খান, থেকে করন জোহর হৃতিক রোশন প্রত্যেকেই আরিয়ানের সমর্থনে মুখ খোলেন। অন্যদিকে বলিউডের একাংশ মাদক সেবন নিয়ে তার বিরোধিতায় সরব হন। এরমধ্যেই টলিউডের অনেকেই শাহরুখ খানের সমর্থনে মুখ খোলেন।

ইতিমধ্যেই জামিন পেয়ে বাড়ি ফিরেছেন আরিয়ান। তার বাড়ি ফেরার খবরে খুশি সকলেই। অভিনেত্রী উষসী চক্রবর্তী আরিয়ানের সমর্থনে ফেসবুক এ পোস্ট করে লেখেন “আই লাভ মাই কর্নি,অ্যান্ড আই হ্যাভ এ ট্রাস্ট অন ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম”। পাশাপাশি শাহরুখ পুত্রের সমর্থনে তিনি আরো লেখেন “মে দা জাস্টিস প্রিভেল”।

পাশাপাশি তিনি যে শাহরুখ খানের ভক্ত সেটাও লিখতে ভোলেননি তিনি। আর এই পোস্ট করার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। নেটিজেনদের কটাক্ষে ভরে যায় কমেন্ট বক্স। কেউ লিখেছেন “কারণ আপনি নেশাসক্ত মানুষদের ভালোবাসেন, তাদের নিয়েই খুশি থাকতে চান”। একজন রীতিমত আক্রমণের ভঙ্গিতে তাকে মেরুদণ্ডহীন বলেও কটাক্ষ করেছেন। ফেসবুক পোস্ট করে একজন লিখেছেন “টিপিক্যাল জুন আন্টি চরিত্র, আপনার লজ্জা হওয়া উচিত”

"আপনিও গাঁজা খান জুন আন্টি" আরিয়ান খানের সমর্থনে ফেসবুক পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে অভিনেত্রী উষসী চক্রবর্তী "আপনিও গাঁজা খান জুন আন্টি" আরিয়ান খানের সমর্থনে ফেসবুক পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে অভিনেত্রী উষসী চক্রবর্তী "আপনিও গাঁজা খান জুন আন্টি" আরিয়ান খানের সমর্থনে ফেসবুক পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে অভিনেত্রী উষসী চক্রবর্তী

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles