দীপাবলি তো পালন করেন, কিন্তু জানেন এই দিনের ঐতিহাসিক গুরুত্ব?

দুর্গাপূজার পরেই বাঙালির অপেক্ষা দীপাবলীর। আগামী পরশু দীপাবলি এবং কালী পূজা। আলোর রঙে সেজে ওঠে সারা দেশ। শুধুমাত্র হিন্দু না, শিখ জৈন ধর্মের মানুষ এই উৎসবে আনন্দের সাথে পালন করেন। কিন্তু এই দিনের কথা উল্লেখ আছে পুরাণের পাতায়ও।

ভারতের অন্যতম ঐতিহাসিক পুরান রামায়নে দীপাবলি উল্লেখ আছে। শোনা যায়, দশেরা উৎসবে রাবণ বধ করে অযোধ্যায় ফিরেছিলেন রাম, সীতা এবং লক্ষণ।সেই সময় তাদের স্বাগত জানাতে দীপাবলি উৎসব পালন করা হয়।

শুধুমাত্র রামায়ণ না,মহাভারতের পাতায় দীপাবলীর উল্লেখ পাওয়া যায়। মহাভারত সূত্রে জানা যায় ভূদেবী ও বরাহর পুত্র নরকাসুর স্বর্গ ও মর্ত্য দখল করে প্রবল অত্যাচার শুরু করেন সকলের ওপর। শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে তাঁর প্রাসাদে বন্দিনী ১৬ হাজার নারীকে উদ্ধার করেন। তখন এদের সবাইকেই বিয়ে করেন কৃষ্ণ। মৃত্যুর আগে নরকাসুর কৃষ্ণের কাছ থেকে বর চেয়ে নেন।সেখানে তিনি দাবি করেন যে তাঁর মৃত্যুর দিনটি যেন ধূমধাম করে পালিত হয়। এই দীপাবলিতেই নাকি নরকাসুরকে বধ করেছিলেন কৃষ্ণ।

জৈন ধর্মের মতে এই মহা দিনে নির্বাণ লাভ করেছিলেন মহাবীর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles