BIG NEWS: বিজেপিতে একে একে জ্বলছে লালবাতি! রাজীব-সব্যসাচীর পর এবার তৃণমূলে ফিরছেন শুভেন্দু অধিকারী!

এ যেন দিনের শেষে পাখিদের নিজের ঘরে ফেরা। গত বছর থেকে শুরু হয়েছিল দলবদল এর খেলা। চলতি বছরের নির্বাচনের আগে পর্যন্ত তৃণমূল থেকে একাধারে একগুচ্ছ বড় নাম চলে গেছিল বিজেপির শিবিরে। ভোট শেষ হতেই যেন এই দল বদলুদের হঠাৎ করেই টনক নড়ে উঠেছে। যারা বিজেপিতে গিয়েছিলেন তারা এখন তৃণমূলে ফেরার জন্য আকুল হয়ে রয়েছেন।

কয়েক মাস আগে দলে ফিরে এসেছেন মুকুল রায়। এরপর ফিরেছেন সব্যসাচী দত্ত তারপরে লাইন দিয়ে ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এখন বিজেপিতে বড় উইকেট বলতে শুধু রয়েছে শুভেন্দু অধিকারীর নাম।আর এবার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর খুব শিগগিরই শুভেন্দু অধিকারী ও পত্রপাঠ তৃণমূলে ফিরে আসবেন।

এই জল্পনায় ঘি ঢেলেছেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি জানিয়েছেন, ‘বিরোধী দলের নেতার লালবাতি নিভছে ধীরে ধীরে। সকলেই তৃণমূলে ভিড়বেন। খুব শীঘ্রই বিজেপির বিধায়ক সংখ্যা তিরিশের নিচে নেমে যাবে।’

তার এই মন্তব্যের পরে জমে উঠেছে জল্পনা যে এবার খুব শীঘ্রই তৃণমূলে ফিরে আসতে পারেন শুভেন্দু অধিকারী। যদি শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরে আসেন তবে তা বিজেপির কাছে হবে বড় ধাক্কা কারণ তাহলে তাদের বিরোধী দলনেতার পদ হয়ে যাবে শূন্য।

তাদের ইমেজে একটা বড় ধাক্কা ইতিমধ্যেই তৈরি হয়েছে তথাগত রায় এর জন্য। তথাগত রায় রাজ্য বিজেপি নেতৃত্বকে কেন্দ্র করে রোজ আক্রমণ চালিয়ে যাচ্ছেন যা নিয়ে দলের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ এবং স্বয়ং দিলীপ ঘোষ পর্যন্ত তথাগত বাবুর বিরোধিতা করেছেন অর্থাৎ বিজেপির নিজের মধ্যে ঘরোয়া কোন্দল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী সত্যিই তৃণমূলে ফেরেন কিনা সেটাই এখন দেখার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর