বিয়ের পর গৌরির নাম বদলে রাখা হবে আয়েশা, বাইরে বেরোনো বন্ধ, পরতে হবে বোরখা! ঠিক এরকমটাই আদেশ ছিল শাহরুখ খানের

শাহরুখ খান ও গৌরী খান, বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। গৌরী কোনদিনও সিনেমা জগতে নাম লেখাননি ঠিকই, কিন্তু জনপ্রিয়তায় তিনি পিছিয়ে নেই। শাহরুখ খানের বউ হিসেবে তিনি সাধারণ মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন এবং এখনও পেয়ে যাচ্ছেন। বর্তমানে শাহরুখ এবং গৌরী দুজনেই কিছুটা ধাক্কা খেয়েছেন বড় ছেলে আরিয়ান এর জন্য তবে দুজনেই কিন্তু দুজনকে একদম হাতে হাত ধরে এক করে রেখেছেন।

আজ আপনাদের একটা পুরনো গল্প শোনানো যাক।আপনারা সকলেই জানেন শাহরুখ খান জন্মসূত্রে মুসলিম এবং গৌরি খান জন্মসূত্রে হিন্দু পাঞ্জাবি। এক কমন ফ্রেন্ডের পার্টিতে গৌরি কে দেখে প্রেমে পড়েছিলেন শাহরুখ। কিন্তু ধর্মের বাঁধা পেরিয়ে গৌরিকে বিয়ে করা সহজ ছিল না।

যদিও অনেক কষ্ট পেরিয়ে দুজনে দুজনকে বিয়ে করেছিলেন এবং বিয়ের সময় গৌরির পরিবারের মনে প্রশ্ন ছিল যে মেয়েকে ধর্ম বদল করতে হবে কিনা, তাকে বোরখা পরতে হবে কিনা ইত্যাদি।

শাহরুখ জানিয়েছেন যে, “ওনারা পুরোনো ধর্মাবলম্বী মানুষ, যদিও আমি ওনাদের সম্মান করি তাও কিছু কথা বলেছিলাম। আমি গৌরীকে বলেছিলাম বোরখা পরতে ও আমার সাথে নামাজ পড়তে। এই কথা শুনে গোটা পরিবার আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তারপর আমি বলি যে গৌরীর নাম বদলে আয়েশা করে দেওয়া হবে। সারাক্ষন সে বোরখা পরে থাকবে ও ঘর থেকে বেরোবে না। ”

যদিও শাহরুখ পুরো কথাই যে মজার ছলে বলেছিলেন সে কথা তো বোঝাই যাচ্ছে কারণ গৌরী পরবর্তীকালে একজন নামী ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। শাহরুখ নিজে মন্নতে ধুমধাম করে দিওয়ালি থেকে গণেশ পুজো সব পালন করেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর