‘এমন কোন পলিটিশিয়ান আছে যে নিজের লাইফে নুসরত পায়’, বিস্ফোরক মন্তব্য মদনের, নুসরত সাবধানী হয়ে বললেন, ‘কেস দেবেন না’

একদিকে বোল্ড অ্যান্ড বিউটিফুল নুসরত জাহান আর অন্যদিকে কালারফুল মদন মিত্র। এই দুজন একসঙ্গে এক ফ্রেমে ধরা দিলে দর্শক যে উৎসাহী হবেই আর বলাই বাহুল্য। নুসরত রেডিও হোস্ট হিসেবে নতুন যাত্রা শুরু করছেন, শো-এর নাম, ‘ইশক উইথ নুসরত’। তাঁর এই শো-তেই অতিথি হিসেবে এলেন মদনদা। এই অনুষ্ঠানে এসে ভালোবাসার গল্প শোনালেন তিনি।

এদিন মদন মিত্রকে দেখা গেল কালো রঙা পাঠান স্যুটে। তাঁর সঙ্গে চোখে রোদচশমা। অন্যদিকে ছাইরঙা প্যান্ট আর টপে ঝলমলে নুসরত। এদিন তৃণমূল সাংসদের প্রশংসায় পঞ্চমুখ কামারহাটির তৃণমূল বিধায়ক। মদন মিত্র বলেন, “দ্য বোল্ড লেডি নুসরত। কথায় কথায় বলে ইটস মি নুসরত”। অন্যদিকে, ঈশানের মাম্মা জানান, “দাদা মন খুলে কথা বলেছে। আজকের জেনারেশনের ছেলেমেয়েদের ভালোবাসা নিয়ে উপদেশ দিয়েছে…. অনেক গল্প, অনেক আড্ডা হয়েছে”।

তবে এরপরই এক বিস্ফোরক মন্তব্য করে বসেন মদন মিত্র। তিনি বলেন, “এইরকম কোন পলিটিশিয়ান আছে যে নিজের লাইফে পলিটিশিয়ান হয়ে নিজের লাইফে নুসরতকে পায়। ভুলে যাবেন না ও নুসরত…এখন ও কাঁপিয়ে দিচ্ছে কিন্তু”।

হাসতে হাসতে নুসরত যোগ করেন, “মদনদা, হ্যাশট্যাগ কেস দেবেন না (বলে দিন)”। তারকা সাংসদের কথা মেনে বিধায়ক জানান, “কেস দেবেন না প্লিজ, কেসটা বাদ দিয়ে বাকি যা কিছু ইচ্ছা দিন”।

প্রেম নিয়ে নানান গোপন কথা নুসরতের এই শো-তে ফাঁস করেন মদন মিত্র, তা তিনি নিজের মুখেই জানান। একজন বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির স্টার সঙ্গে রাজনীতির ময়দানের খেলোয়াড়, আর একজন দীর্ঘদিন ধরেই রাজনীতির ময়দানে রয়েছেন। এখন নুসরত ও মদনকে একসঙ্গে দেখার অপেক্ষা করছে দর্শক। চলতি মাসের ১৫ তারিখ থেকেই সম্প্রচারিত হবে নুসরতের নতুন রেডিও শো ‘ইশক উইথ নুসরত’।

RELATED Articles