এবার তুমুল ট্রোলিং এর শিকার হলেন অভিনেত্রী রিমঝিম মিত্র জুনিয়র ডান্স বাংলা ডান্সে রয়েছেন। সেই মঞ্চেই বিখ্যাত সিংহলি গান মানিকে মাগে হিথের সঙ্গে হাত পা নাড়ালেন তিনি আর তা দেখেই হেসে খুন নেটিজেনরা।
প্রথমে তো আপত্তি তোলা হয়েছে তার ড্রেস নিয়ে। তাকে বডি শেমিং করেছেন লোকজন রীতিমতন। একজন তো লিখে ফেলেছেন যে, ‘আপনি শ্রীলেখাকে আবার থলথলে বৌদি বলেছিলেন!’ আরেকজন আমার লিখেছেন যে, ‘এটা কোন নাচ হল?’ মোটকথা রিমঝিমের এই নাচ যে কারোর পছন্দ হয়নি তা একবার কমেন্ট বক্স ঘুরে আসলেই বোঝা যাবে।
View this post on Instagram
তার ড্রেস নিয়েও চলেছে ট্রোলিং। তার গাউনকে অনেকে পর্দার কাপড়ের সঙ্গে তুলনা করেছেন। মোটকথা তাকে নিয়ে ট্রোলিং চলেছে জোরদার।
বস্তুত রিমঝিম এখন সিরিয়ালে অভিনয় এর থেকে বেশি চর্চায় রয়েছেন তার রাজনৈতিক কারণে। তিনি তিতলি ও কৃষ্ণকলি ধারাবাহিকে অভিনয় করেছেন ঠিকই তবে রাজনৈতিক পরিচয়ে তিনি বেশি বিখ্যাত হয়ে যাচ্ছেন। থলথলে বৌদি,কমরেট মাংসপিন্ড বলেছিলেন শ্রীলেখা মিত্রকে। যা নিয়ে সেইসময় সমালোচিত হয়েছিলেন যথেষ্ট। তবুও তার কোনো হেলদোল নেই। তিনি আছেন নিজের ছন্দেই।






