‘এই সম্মান অনেকেরই মুখ বন্ধ করে দেবে’, পদ্মশ্রী পেয়ে দাবী কঙ্গনার

তিনি অভিনয় জীবন শুরু করেন ‘গ্যাংস্টার’ ছবি দিয়ে। এরপর নানান ছবির মাধ্যমে সাফল্য অর্জন করেছেন তিনি। কিন্তু একাধিকবার নানান বিতর্কেও জড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। চারটি জাতীয় পুরস্কারও পেয়েছেন অভিনেত্রী। এবার রবিবার হাতে পেলেন পদ্মশ্রী পুরস্কার। নাগরিক হিসেবে এই সম্মান পেয়ে তিনি খুবই আনন্দিত। কঙ্গনার কথায়, “আমার এই সম্মান অনেকের মুখ বন্ধ করবে”।

আজ, সোমবার রাষ্ট্রপতি ভবনে ২০২০ সালের পদ্মশ্রী প্রাপকদের সম্মান জানানো হয়। এদিন কঙ্গনা রানাওয়াতের পাশাপাশি আদনান স্বামীকেও এই সম্মান দেওয়া হয়। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিও আপলোড করে গোটা দেশ ও সরকারকে ধন্যবাদ দেন কঙ্গনা। তারপরই জানান, শিল্পী হিসেবে অনেক পুরস্কার পেয়েছে। জাতীয় পুরস্কারও পেয়েছেন। তবে নাগরিক হিসেবে এই প্রথম সম্মান পেয়ে তিনিই খুশি।

কঙ্গনার কথায়, তিনি অনেক কম বয়সে কেরিয়ার শুরু করেছেন। তবে প্রথমের দিকেই সাফল্য পান নি। প্রায় আট-দশ বছর লড়াই করার পর সাফল্যের মুখ দেখেন তিনি। তবে সাফল্য পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান নি তিনি কখনও।

অভিনেত্রী জানান যে নিজের কেরিয়ারে তিনি যত না টাকা উপার্জন করেছেন, তার থেকে বেশি শত্রু তৈরি করেছেন। তাঁর কথায়, তাঁর নানান কথার জন্য তিনি অনেকেরই চক্ষুশূল। অনেকেই তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি এমন কথা কেন বলেছেন? কঙ্গনার কথায়, এই পদ্মশ্রী সম্মান সবকিছুর জবাব।

 

View this post on Instagram

 

A post shared by Kangana Thalaivii (@kanganaranaut)

এরপরই কঙ্গনা বলেন “আমার এই সম্মান অনেকের মুখ বন্ধ করবে।” এই সম্মান পেয়ে তিনি আপ্লুত সেকথা জানাতেও ভোলেননি অভিনেত্রী। নিজের এই সম্মানের জন্য গোটা দেশকে ধন্যবাদ জানিয়ে ‘জয় হিন্দ’ বলে নিজের বক্তব্য শেষ করেন কঙ্গনা।

RELATED Articles