বেলি ফ্যাট ঝরিয়ে হ’ট লুকে হাজির নুসরত জাহান! ফিটনেস কুইন বলে দাবি নেটিজেনদের

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। অভিনয় পাশাপাশি রাজনীতির মঞ্চে তিনি সফল ভাবেই কাজ করছেন। বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।বর্তমানে তাকে ফের রেডিও চ্যানেলে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে।

এরমধ্যেই নিজের হট লুকে ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন নুসরত। সন্তানের জন্মের পর অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি যখন সোশ্যাল মিডিয়া কটাক্ষের মুখে পড়েছিলেন, উল্টো দিকে নুসরত জাহান ফিটনেস কুইন তকমা পেয়েছেন।বেলি ফ্যাট ঝরিয়ে হ'ট লুকে হাজির নুসরত জাহান! ফিটনেস কুইন বলে দাবি নেটিজেনদের

সোশ্যাল মিডিয়ায় স্পোর্টস ব্রা’ আর জিম প্যান্টে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাতে দেখা যাচ্ছে স্পষ্ট বেলি-ফ্যাট কার্যত উধাও তাঁর। সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান এই মুহূর্তে তিনি জিমে একেবারেই যাচ্ছেন না। ডায়েটও যে মেনে চলছেন এমনটা নয়। একদিকে মাতৃত্বের স্বাদ পাওয়ার পর যখন অনেকেই নিজের সন্তানকে নিয়ে ব্যস্ত তখন নুসরত শুটিং থেকে শুরু করে একের পর এক কাজের চাপ নিচ্ছেন।বেলি ফ্যাট ঝরিয়ে হ'ট লুকে হাজির নুসরত জাহান! ফিটনেস কুইন বলে দাবি নেটিজেনদের

রেডিও চ্যানেলে সঞ্চালনায় ইশক উইদ নুসরত’ নামের অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে মদন মিত্র, ঋতাভরী চক্রবর্তী, যশ দাশগুপ্ত সহ অনেককেই।

সবকিছুর মধ্যে নিজের সন্তানের সাথেও সময় কাটাচ্ছেন তারা। দীপাবলীর দিন ঈশানের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন তারা। পাশাপাশি স্বামী এবং বাবা হিসেবে যশের প্রশংসা শোনা গেছে তার মুখে। তিনি সংবাদমাধ্যমে জানান যশ ইজ অ্যান অ্যামেজিং ফাদার। ও আছে বলেই আমি সবটা সামলে নিতে পারছি। আমি যখন শুটিংয়ে বের হচ্ছি তখন ঈশানকে দেখে রাখছে ও। আবার ও যখন শুটিংয়ে বের হচ্ছে তখন ঈশানকে দেখছি আমি। যদি নম্বর দিতেই হয় তবে বাবা হিসেবে যশকে আমি দশের মধ্যে এগারো দেব আমি।” বলেছিলেন, “ঈশান যশকে বাবা হিসেবে পেয়ে ভাগ্যবান।”

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর