মানি হেইস্ট ওয়েব সিরিজ জনপ্রিয়তা স্পেন ছাড়িয়ে গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রফেসর চরিত্র নিয়ে সর্বত্র শোরগোল সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। বলিউড প্রেমীদের মধ্যে অবশ্যই এই উন্মাদনা ছিল যে হিন্দি ভাষায় তৈরি হয় জনপ্রিয় এই ওয়েব সিরিজ।
তবে সূত্রের খবর অনুরাগীদের সেই আশা পূরণ হতে চলেছে।এমনিতেই প্রফেসর চরিত্র নিয়ে বেশ আলোচনা উঠে আসে।সের্গিও ওরফে আলভারো মর্তের চরিত্র নিয়ে উন্মাদনা যেন দিন দিন বেড়ে চলেছে সেকথা বলার অপেক্ষা রাখে না।
সূত্রের খবর বলি পরিচালক জুটি আব্বাস-মাস্তানের পরিচালনায় হিন্দিতে আসতে চলেছে থ্রি মাঙ্কিজ।স্প্যানিশ ওয়েব সিরিজ ধাঁচে তৈরি হবে এই সিরিজ।পাশাপাশি বলিউডে জোর খবর অর্জুন রামপাল কে দেখা যেতে পারে প্রফেসরের চরিত্রে। আব্বাস পুত্র মুস্তাফাও থাকবেন এই ছবিতে।
সিনেমার গল্প সকলেই জানেন। তিন ডাকাত এবং প্রফেসরের গল্প। তাঁদের আপাত উদ্দেশ্য তাদের একই সূত্রে গাঁথা। কিন্তু ভেতরে ভেতরে তাঁরা নিজেদের স্বার্থের জন্য লড়াই করে চলেছেন।
এমনিতেই আন্তর্জাতিক মানের সিনেমা বা সিরিজ ভারতীয় আঙিনায় মেলে ধরার ব্যাপারে দক্ষ আব্বাস। অনুগামীদের আশা এবারও সেই ঝলক দেখা যাবে ।
সূত্রের খবর এই মাসের শেষ থেকেই সিনেমার শুটিং শুরু হবে। মুম্বাই সহ দেশের বিভিন্ন জায়গায় সিনেমার শুটিং চলবে।মনে করা হচ্ছে আগামী বছর মুক্তি পাবে এই সিনেমা।পাশাপাশি অনুগামীরা অপেক্ষায় আছেন বর্তমান পরিস্থিতির কোনো প্রতিচ্ছবি উঠে আসে কি সিনেমার মধ্যে।পাশাপাশি জনপ্রিয় গান বেলা চাও গানের রূপান্তর কেমন হবে সেটাও দেখার অপেক্ষায় সকলেই।






