চোখের পলকে পৌঁছে যাওয়া যাবে কলকাতা থেকে দিল্লি, সময় মাত্র দু’ঘণ্টা, ভারতে আসছে হাইপারলুপ ট্রেন

এর আগে দেশে বুলেট ট্রেন নিয়ে নানান সময় নানান কথা উঠেছে। আর এসবের মধ্যেই ভারতে হাইপারলুপ ট্রেন আনা নিয়ে পর পরিকল্পনা করা হল। সূত্রের খবর অনুযায়ী, দ্রুতই ভারতে আসতে পারে হাইপারলুপ ট্রেন। আজ, সোমবার নীতি আয়োগের তরফে এমনটাই জানানো হল।

আত্মনির্ভর ভারত গড়তে এক্ষেত্রে দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ধরণের অতি গতিসম্পন্ন ট্রেন চালু করা বেশ সময় সাপেক্ষ। এই কারণে বিদেশি কোম্পানিগুলিকে আহ্বান জানানো হতে পারে বলে জানা গিয়েছে।

কিন্তু এই হাইপারলুপ ট্রেন আসলে কী?

জানা যায়, ২০২০ সালে নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের লস ভেগাসে ৫০০ মিটার ট্রাকে ভার্জিন হাইপারলুপের ট্রায়াল করা হয়। পরীক্ষায় দেখা যায় ৩৮৭ কিলোমিটারেরও বেশি গতিবেগে ছুটেছিল সেই ট্রেন। এদিকে সেই পরীক্ষামূলক ট্রেনের মধ্যে একজন ভারতীয়ও ছিলেন। তবে হাইপারলুপ ট্রেন ঘণ্টায় ১০৮০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

এবার সেই অতি গতিসম্পন্ন ট্রেনই আসতে পারে ভারতেও। এর ফলে চোখের পলকে কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে দিল্লিতে। যাত্রাপথের সময় মাত্র দু’ঘণ্টা। এতটাই দ্রুত গতি হবে এই ট্রেনের। এই পরিবহণকেই এবার ভারতে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।

নীতি আয়োগের সদস্য ভিকে সারস্বত জানিয়েছেন, “টিউবের মধ্যে দিয়ে অতি দ্রুত ছুটে যাবে এই হাইপারলুপ ট্রেন। ভারতের নিজস্ব হাইপারলুপ টেকনোলজি আনার যথেষ্ট পরিকাঠামো রয়েছে। তবে তা সময় সাপেক্ষ। ভারতে এই টেকনোলজির ব্যবসায়িক সম্ভাবনা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই কমিটি তৈরি করা হয়েছে”। তবে এই হাইপারলুপ টেকনোলজি প্রয়োগের ক্ষেত্রে যাত্রীরা কতটা সুরক্ষিত থাকবেন, তা এখন ভালোভাবে খতিয়ে দেখা চলছে।

আরও অন্যান্য খবর